নজরবন্দি ব্যুরোঃ ভোকাল কর্ডে টিউমার, SSKM এ চিকিৎসাধীন ‘রাজনীতির প্লেবয়’ মদন মিত্র। গতকালই জেলের বদলে নিজেদের বাড়িতে গৃহবন্দি থাকার অনুমতি পেয়েছে নারদা কাণ্ডে অভিযুক্ত চার হেভিওয়েট নেতা মন্ত্রী। এর মধ্যে প্রেসিডেন্সী জেল থেকে বাড়ি ফিরেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে বাকি তিন অভিযুক্ত সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায় তিনজনেই অসুস্থতার কারণে SSKM এ চিকিৎসাধীন।
আরও পড়ুনঃ শিশুদের উপর প্রভাব ফেলবে না করোনার তৃতীয় ঢেউ, নীতি আয়োগের দাবিতে স্বস্তি।
শোভন আজ বাড়ি ফিরতে চলেছেন। তবে বাকি দুজন থাকবেন SSKM এ। প্রসঙ্গত কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র। সুস্থ হয়ে বাড়ি ফেরার কিছুদিন পরেই গত সোমবার নারদা কাণ্ডে গ্রেফতার হন তিনি। রাতে প্রেসিডেন্সী জেলে নিয়ে আসা হলে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে ভর্তি হন SSKM এ। সেখানে পরীক্ষায় ধরা পড়ে ফুস্ফুসে করোনা জনিত সংক্রমণ। এরপরেই হাসপাতালে শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে মদন বাবুর।
আর এবার চিন্তা বাড়িয়ে টিউমার ধরা পড়ল তাঁর। সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করে চিকিত্সকরা জানান, ভোকাল কর্ডে টিউমার রয়েছে মদন মিত্রের। এরজন্য বিশেষ চিকিত্সা শুরু হয়েছে এবং সেই সঙ্গে স্পিচ থেরাপি দেওয়ার কথাও ভাবা হচ্ছে তাকে। আপাতত, উডবার্ন ব্লকের ১০৩ নম্বর ঘরে চিকিত্সাধীন রয়েছেন তিনি।
ভোকাল কর্ডে টিউমার, SSKM এ চিকিৎসাধীন ‘রাজনীতির প্লেবয়’ মদন মিত্র। রাজ্যের সমস্ত মানুষ এখন দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন। রাজনৈতিক বিরোধিতা থাকলেও বিরোধী দলের নেতারাও চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুক মদনবাবু। আগামীদিনে দ্রুত সুস্থ হয়ে উথবেন মদনবাবু বলেই আশা করছেন সবাই।



