নির্বাচনের আগে ফের পুরনো যৌন বিতর্কের মুখে ট্রাম্প ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : নির্বাচনের আগেই আবার বিতর্কে মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসকে ৪৪,১০০ ডলার (৩৩ লক্ষ টাকা ) দিতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ার এক আদালত এমনি রায় শুনিয়েছে।

২০১৬ রাষ্ট্রপতি নির্বাচনের আগে অর্থের বিনিময়ে ড্যানিয়েলসের সঙ্গে যৌন সম্পর্কের কথা ধামাচাপা দিতে চেয়েছিলেন ট্রাম্প। পর্ন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সাথে অর্থের বিনিময়ে চুপ থাকার জন্য চুক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট। স্টর্মি ড্যানিয়েলস এই চুক্তি বাতিলের চেষ্টার অভিযোগ তোলান। এই অভিযোগ নিয়ে কোর্টে মামলাও করেন তিনি। কোর্টের রায় অনুযায়ী স্টর্মিকে ৪৪,১০০ ডলার দিতে হবে ট্রাম্পকে। তবে এই বিষয় এখনও কোন মন্তব্য করেনি হোয়াইট হাউস। ২০১৬ সালে ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ড্যানিয়েলকে ১,৩০,০০০ ডলার দিয়েছিলেন।

আরও পড়ুনঃ ইউরোপিয় সংবাদ মাধ্যমের দাবি, কোমায় নয় মৃত্যু হয়েছে কিম-জং-উনের।

কিন্তু নির্বাচনের ঠিক পরেই চুক্তি বাতিলের অভিযোগ নিয়ে মামলা দায়ের করেন স্টর্মি। এই সম্পর্কে কথা প্রকাশ্যে আসার পর মার্কিন প্রেসিডেন্ট এবং তাঁর সমর্থকেরা দাবী করেন অর্থ লেনদেনের বিষয় ট্রাম্প কিছু জানেন না। কিন্তু মে ২০১৮ তে তিনি স্বীকার করেন। তিনি বলেন তাঁর আইনজীবী কোহেন ড্যানিয়েলকে অর্থ দিয়েছিলেন। পরবর্তী সময়ে ট্রাম্প সেই অর্থ কোহেনকে দিয়েছেন। ড্যানিয়েলসের করা মামলার বিষয়ে ট্রাম্পের আইনজীবী বলেন মুখ বন্ধ রাখার জন্য এই চুক্তি করা হয়েছিল। কিন্তু ড্যানিয়েলস সেই চুক্তিতে বহাল থাকেননি।

তাই তাঁর মামলায় আইনজীবী নিয়োগের জন্য তাকে আর কোন টাকা দেওয়া হবে না। কোহেনের মতে, স্টর্মি ড্যানিয়েলস শুধু মাত্র প্রমাণ করতে চাইছেন চুক্তিটি ট্রাম্পের সাথে হয়েছিল। কারণ চুক্তিটি ডেভিড ডেনিসন-এর নামে হয়েছে। মাইকেল কোহেনের এই বক্তব্যে দ্বিমত পোষণ করেছেন ক্যালিফোর্নিয়ার আদালতের বিচারপতি। বিচারপতি জানিয়েছেন, ডেভিড ডেনিসন ডোনাল্ড ট্রাম্পেরই ছদ্মনাম তার একাধিক প্রমাণ আছে। তার সাথে স্টর্মি বিরুদ্ধে করা ট্রাম্পের মানহানির মামলাও খারিজ করে আদালত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর