নজরবন্দি ব্যুরোঃ স্ত্রী ডিভোর্স দিলে ৬৮ মিলিয়ন ডলার খোরপোষ দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে ।বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সময়টা ভাল যাচ্ছে না।ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পের এক আইনী পরামর্শদাতা জানিয়েছেন, ‘যদি ডোনাল্ড ও মেলানিয়ার ডিভোর্স বাস্তবায়িত হয়, তবে স্ত্রীকে মোটা অঙ্কের খোরপোষ দিতে হবে ট্রাম্পকে’। ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে ৬৮ মিলিয়ন মার্কিন ডলার।১৫ বছর আগে বৈবাহিক সম্পর্কের শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার।
আরও পড়ুনঃআগামী সোমবার ফের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহন নীতীশ কুমারের
তবে বেশ কয়েক বছর ধরেই এই সম্পর্কটা শুধু চুক্তির ছিল বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। হোয়াইট হাউস ছাড়ার পরেই ট্রাম্প ও মেলানিয়ার ডিভোর্স হবে, এই খবর ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।আইনি পরামর্শদাতা জানাচ্ছেন, যে জীবনযাত্রায় মেলানিয়া অভ্যস্ত, সেখানে এই টাকার অঙ্ক দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্পকে আগের দুটি বৈবাহিক সম্পর্কেও খোরপোষ দিতে হয়। ট্রাম্পের দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপেলস ২ মিলিয়ন মার্কিন ডলার খোরপোষ পেয়েছিলেন।
ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প পেয়েছিলেন ১৪ মিলিয়ন মার্কিন ডলার, সঙ্গে কানেকটিকাটে একটি প্রাসাদপম বাড়ি, নিউ ইয়র্কে একটি অ্যাপার্টমেন্ট, বছরে একবার করে ফ্লোরিডার বিলাসবহুল ম্যের এ ল্যাগো রিসর্টে ভ্রমণের সুযোগ। আমেরিকান সংবাদপত্র ডেইলি মেল নিজেদের প্রতিবেদনে উদ্ধৃত করেছে ট্রাম্প প্রশাসনের এক উচ্চপদস্থ আধিকারিককে। ওই আধিকারিক জানাচ্ছেন, যে কোনও দিনই বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠাতে পারেন বিদায়ী ফার্স্ট লেডি।
স্ত্রী ডিভোর্স দিলে ৬৮ মিলিয়ন ডলার খোরপোষ দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে । প্রসঙ্গত উল্লেখ্য,ওই আধিকারিক মেলানিয়া ট্রাম্পের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন অতীতে। ওই আধিকারিকের দাবি ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রীর সম্পর্ক মোটেও ভালো নয়। তাদের দীর্ঘদিন ধরেই সম্পর্কে ফাটল ধরেছে।



