নজরবন্দি ব্যুরোঃ পাখির চোখ রাজ্যের পঞ্চায়েত ভোট, আর তাকে সামনে রেখে তৃণমূলের ‘চলো গ্রামে যাই।’ নয়া কর্মসূচি। মহিলা তৃণমূল কংগ্রেস এই কর্মসূচি পালন করবে। আজ থেকে রাজ্য জুড়ে শুরু হবে এটি। বুথ ভিত্তিক রিপোর্ট হাতে পাবে তারা। এর পাশাপাশি চলবে মহিলা পঞ্চায়েতি সভাও। আজ, মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত।
আরও পড়ুনঃ মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব, পোস্টারে ছেয়ে গেল ঘাটাল
ইতিমধ্যে দলীয় কর্মীদের চলো গ্রাম যাই ডাক দিয়ে টুইট করেছেন তৃণমূলের মহিলা শাখার নেত্রী সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যেই যে দলের এই বিশেষ কর্মসূচি, তা স্পষ্ট করে দিয়েছেন সঙ্ঘমিত্রা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লিখেছেন,

“আসন্ন পঞ্চায়েত নির্বাচনের লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে আমরা রাজ্যের সব পঞ্চায়েতে পৌঁছে যেতে চাই। ‘চলো গ্রামে যাই’। এটা শুরু ১ নভেম্বর ২০২২ থেকে এবং চলবে ১২ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত। এটা পরিচালিত এবং অনুষ্ঠিত করবে তৃণমূল কংগ্রেসের মহিলা শাখা।”

এই কর্মসূচী নিয়ে তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ‘‘আমাদের মহিলা সংগঠন সিদ্ধান্ত নিয়েছে গ্রামে গ্রামে যাবে ৷ গ্রামে মানুষের বঞ্চনা আছে। আমরা কেন্দ্রের তরফে টাকা পাচ্ছি না ৷ মানুষকে সেটা বোঝাতে হবে ৷ আমরা দুর্নীতি নিয়ে সরব।

নজর পঞ্চায়েত ভোট, তৃণমূলের নতুন কর্মসূচি ‘চলো গ্রামে যাই’
আমরা জিরো টলারেন্স নিয়ে চলেছি। কিন্তু রাজ্য মানুষের কাছে উন্নয়ন মূলক পরিষেবা পৌঁছে দেওয়ায় আমাদের কোনও খামতি নেই।’’ তৃণমূলের এই কর্মসূচিকে অবশ্য কটাক্ষ করেছে বিজেপি শিবির।



