নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ নুসরত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  আজ সপ্তম দফার নির্বাচন। এদিন দক্ষিণ কলকাতার বালিগঞ্জে বাবা-মাকে সাথে নিয়ে ভোট দিলেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। আজও নির্বাচন কমিশনকে তুলোধুনো করতে ছাড়েননি নুসরত।

আরও পড়ুনঃ তৈরি হচ্ছে বিকল্প রাস্তা, অক্সিজেন সরবরাহ মসৃণ করতে একই দিনে রাজ্যের ৩ পদক্ষেপ

নির্বাচন কমিশনকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর আজ্ঞা বহনকারী বলে কটাক্ষ করেন তৃণমূল সাংসদ। ভোট দেওয়ার পর তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি যেখানেই প্রচারে গিয়েছি, সেখানে মানুষের সমর্থন দেখেছি শুধু একটাই মুখ, আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। এতদিন নির্বাচন কমিশন ঘুমিয়ে ছিল কেন?

যখন প্রধানমন্ত্রী ঠিক করলেন যে আর কোনও জনসভা করবেন না, তখনই নির্বাচন কমিশন জনসভা নিষিদ্ধ করে দিল। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া নির্বাচন কমিশন কোনও মানুষের কথা শোনে না।’ একুশের বিধানসভা নির্বাচনে দলের বিভিন্ন প্রার্থীদের সমর্থনে প্রচার করেছেন নুসরত। দেশের করোনা পরিস্থিতি সংকট জনক।

এমন পরিস্থিতিতে শুরু থেকেই রাজ্যে আটদফা ভোটের বিরোধিতা করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসকে। ভোটমুখি রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। অক্সিজেনের অভাবে মৃত্যু হচ্ছে করোনা রোগীদের। সম্প্রতি, দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী আক্রমণ করেন নুসরত।

তিনি টুইটে লিখেছিলেন, ‘আজ আমরা শ্বাস নিতে পারছি না কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের বাইরে অক্সিজেন রপ্তানি করছেন। অথচ তাঁর নিজের দেশের মানুষ নিঃশ্বাস নেওয়ার জন্য কাতরাচ্ছেন। এটা অপরাধ!’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত