শোভন বৈশাখীর বিরুদ্ধে মানহানির মামলা ক্ষুব্ধ তৃণমূল বিধায়ক দেবশ্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করছিলেন।অবশেষে মানহানির মামলাই করে বসলেন রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়। আজ দুপুরে আলিপুর আদালতে শোভন বৈশাখীর বিরুদ্ধে মামলা করলেন তিনি। সম্মানহানির কথা জানিয়েছেন তিনি। দীর্ঘদিন ধরে সাবধান করা সত্ত্বেও এই জুটি তাঁকে বারবার অপমানিত করেছেন বলে অভিযোগ করেন তিনি। তিনি জানান তার নামে কুৎসা ও মিথ্যাচার রটনা করা হচ্ছে।

আরও পড়ুনঃ ‘ উন্নততর বামফ্রন্ট’ এর স্বার্থেই কী হাতবদল নতুন – পুরানোয়?

বার বড় সতর্ক করেও কোন কাজ না হওয়ায় এই মামলা বলে জানান তিনি। তৃণমূল কংগ্রেসের বিধায়ক জানিয়েছেন, শােভন-বৈশাখী জুটি বারবার দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘিতে গিয়ে তাঁর নামে মিথ্যাচার ও অপবাদ রটিয়েছেন। আমফান কিংবা করােনার সময় দু’বারের বিধায়কের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন।

তাঁকে ফাঁসানাের জন্য নানারকমের ফন্দি এঁটেছেন ওই দুই জুটি। এরই সঙ্গে তিনি রায়দিঘির মানুষদের কাছে ক্ষমা চেয়েছেন দেবশ্রীকে ভােটে জেতানাের জন্য। আর তাতেই ক্ষুদ্ধ দেবশ্রী রায়। রায়দিঘিতে দেবশ্রীর বিরুদ্ধে করা শােভন- বৈশাখীর মন্তব্যের বেশকিছু অংশ বাছাই করে এদিন মামলা দায়ের করেছেন অভিনেত্রী দেবশ্রী।

শােভন-বৈশাখীর ওই সভার ভিডিও ফুটেজ, বিভিন্ন অনলাইন খবরের লিঙ্ক ও সংবাদপত্রে প্রকাশিত খবর ‘তথ্যপ্রমাণ’ হিসেবে জোগাড় করেছেন দেবশ্রী। মানহানির মামলা দায়ের করার আগে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নাকি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের থেকে অনুমতি চেয়েছিলেন। দলের তরফ থেকে গ্রিন সিগন্যাল পেয়েই শােভন-বৈশাখীর বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন দেবশ্রী। এখন দেখার এই ঘটনার জল কতদূর গড়ায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন