চায়ের দোকানে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন! উত্তপ্ত মুর্শিদাবাদের কাসিমনগর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধানসভা ভোটের আগে আবারও খুন। তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় এবার উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কাসিমনগর। শাসকদলের অভিযোগ, কৃষি আইনের বিরোধিতায় সরব হওয়ায় এই পরিণতি ওই যুবকের। যদিও এই অভিযোগ মানতে নারাজ পরিবার। নেপথ্যে রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? ধন্দে পুলিশ। জানা যায়, মুর্শিদাবাদের কাসিমনগরের শংকরপুরের বাসিন্দা সাদ্দাম মোমিন।

আরও পড়ুনঃ চাকরির স্থায়ীকরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ অস্থায়ী শিক্ষকরা।

শুক্রবার বিকেলে কৃষি আইনের বিরোধিতায় ওই এলাকায় একটি সভার আয়োজন করা হয়েছিল তৃণমূলের তরফে। সেখানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। রাতে ফেরার পথে চায়ের দোকানে তিনি ছিলেন। ইব্রাহিম মোমিন ও ইসব মোমিন নামে দুই যুবক গিয়েছিল সেখানে। সেখানেই সভায় যাওয়া নিয়ে ইব্রাহিম ও ইসবের সঙ্গে বচসা বাঁধে সাদ্দামের। আর এই ঘটনার জেরেই এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে।

ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ফলে তৃণমূলের অভিযোগ, কৃষি আইনের বিরোধিতায় সরব হওয়ার কারণেই দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল ওই যুবকের। ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে তৃণমূলের তরফে। যদিও শাসকদলের অভিযোগ মানতে নারাজ মৃতের পরিবার। আর তাতেই বেড়েছে দ্বন্দ্ব। এবিষয়ে পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার পিছনে আদৌ রাজনীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর