নজরবন্দি ব্যুরোঃ চাকরির স্থায়ীকরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ হলেন অস্থায়ী শিক্ষকরা। অন্য শিক্ষকদের মতো সম্মান আর নির্দিষ্ট বেতন-কাঠামো চাইছেন তাঁরা। ফলে সেই কারণেই বারে বারে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছেন। আর তাতেও কোনো লাভ না হওয়ায় ৬ দফা দাবি নিয়ে আজ রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করতে যান West bengal School part time Teachers Association (SPTTA)-এর একদল প্রতিনিধি।
আরও পড়ুনঃ পদ থেকে ইস্তফা দিতেই রাজীবের ফেসবুক পোস্টে কটাক্ষের কমেন্টের ঝড়
তবে সেখানে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করতে চাইলে, রাজভবনের তরফে বলা হয় তিনি ব্যস্ত আছেন, তাই এখন সাক্ষাৎ সম্ভব নয়। ফলে, কোনো উপায় না পেয়েই এদিন সংগঠনের পক্ষ থেকে মোট ছয় দফার দাবি নিয়ে রাজ্যপালের কাছে একটি স্মারক লিপি জমা দেন তাঁরা।

প্রসঙ্গত, গতবছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলেজের অতিথি শিক্ষকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেন। তবে এখনও পর্যন্ত স্কুল গুলিতে পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণে এগিয়ে আসেনি রাজ্য সরকার। গোটা রাজ্যে এই শিক্ষকদের সংখ্যা প্রায় দশ হাজার। ২০১৯-র শুরুতে স্থায়ীকরণের জন্য সরকারের কাছে বারবার তারা আবেদন জানান। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ফলে আজ তারা স্থায়ীকরণ, চাকুরিতে শিট সংরক্ষণ, ন্যায্য বেতন, অবসর সময়ে একাধিক ভাতা প্রদান এবং পুননিয়োগের মতোন মোট ৮টি দাবি নিয়ে এদিন তাঁরা রাজ্যপালের কাছে দারস্থ হন।



