নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই ইন্টারনেট দুনিয়া তোলপাড় করেছিল শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধন প্রসঙ্গ। কলকাতা মেট্রো পরিষেবার এক গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এটি। এবার জানা গিয়েছে পুজোর মাসেই গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো।
আরও পড়ুনঃ ‘নিজেদের এত কষ্ট দেবেন না, সত্যি কথা সকলকে বলে দিন’ পার্থ ইস্যুতে বিস্ফোরক মিঠুন


তবে যাত্রী নিয়ে নয়। আপাতত পুজোর মাসে শুরু হবে ট্রায়াল রান। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে ছুটবে ট্রেন। অন্যদিকে, জোকা তারাতলা বা নিউ গড়িয়া রুবির মধ্যে আগামী মাস থেকে ট্রায়াল রান শুরু হতে চলেছে।

আপাতত উত্তর দক্ষিনে চলা নন এসি রেক দিয়ে এই লাইন পরীক্ষার কাজ চলবে। তবে ইস্ট ওয়েস্ট মেট্রোতে আধুনিক এসি রেক দিয়ে ট্রায়াল রান হবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত দুদিকেই লাইন বসানোর কাজ অনেকটাই শেষ হয়ে গিয়েছে।



এসপ্ল্যানেড পর্যন্ত বিদ্যুৎ সংযোগের কাজও অনেকটাই হয়েছে। এবার সেই পথেই হবে ট্রায়াল রান। তবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত পুরোপুরি মেট্রো এখনই শুরু হবে না।

পুজোর মাসেই ট্রায়াল রান হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড!
বউ বাজার অংশের কাজটি নিয়ে কিছুটা জটিলতা থেকেই গিয়েছে। তবে দ্রুত সমস্যা মেটানোর চেষ্টা করছে কেএমআরসিএল।







