Travel: মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের ধকল সামলে উঠতেই কয়েকদিন সময় লেগে যায়। এইসময় একটু হাওয়া বদলের প্রয়োজন হয়। কিন্তু মধুচন্দ্রিমায় কোথায় যাবেন, এটাও একটা আলোচনার বিষয়। অনেকেই সমুদ্র ভালোবাসেন। তাদের জন্য খোঁজ রইল আজকের ঠিকানার। প্রিয় মানুষের সঙ্গে একান্তে সময় কাটাতে চাইলে, বাজেটের মধ্যেই ঘুরে আসতে পারেন এই সমুদ্র সৈকতে।

আরও পড়ুন: দার্জিলিং তো অনেক গিয়েছেন, উত্তরবঙ্গের এই জায়গাগুলি ঘুরে দেখেছেন কখনও

আজকের গন্তব্য আন্দামানের হ্যাভলক দ্বীপের রাধানগর সমুদ্র সৈকত। আটটি দ্বীপের সমন্বয় তৈরি হ্যাভলক দ্বীপ। তার মধ্যেই রয়েছে এই সমুদ্র সৈকত। ব্রিটিশ জেনারেল স্যার হেনরি হ্যাভলক-এর নামানুসারে হ্যাভলক দ্বীপের নামকরণ করা হয়েছে। এই দ্বীপের সবথেকে বড় বিচ ‘রাধানগর বিচ’। এখানে ঘুরতে এসে সূর্যোদয় এবং সূর্যাস্তের অপরূপ দৃশ্য মিস করতে পারবেন না। অল্প সময়ের মধ্যেই জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। মধুচন্দ্রিমায় এলে আপনার মত অনেক কাপলকেই দেখতে পাবেন।

মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ

এখানে অনেক হাতি দেখতে পারবেন। স্থানীয় বাসিন্দারাই নিজেদের মত রাস্তায় হাতি নিয়ে বেরিয়ে পড়ে। তাই একটু সতর্ক থাকাই ভালো। আরও একটা কথা মাথায় রাখবেন, রাধানগর সমুদ্র সৈকত শীতকালে যাবেন। গরমকালে না যাওয়াই ভাল। এখানে এসে স্কুবা ডাইভিংয়ের অভিজ্ঞতা লাভ করতে ভুলবেন না। ১৫ হাজারের মধ্যেই ঘুরে আসতে পারেন রাধানগর সমুদ্র সৈকত।

মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ

কলকাতা থেকে বিমানে দু ঘন্টার মধ্যেই পৌঁছে যাবেন আন্দামান। পোর্টব্লেয়ার থেকে যাবেন ফিনিক্স বে জেটিঘাট। সেখান থেকে হ্যাভলক দ্বীপ যাওয়ার লঞ্চে চড়ে চলে যাবেন। তামিলনাড়ু থেকে আন্দামান যাওয়ার জাহাজ ছাড়ে, এখান থেকে হ্যাভলক দ্বীপের রাধানগর সমুদ্র সৈকত যেতে দুদিন সময় লাগবে।

মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ

মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ
মধুচন্দ্রিমায় সমুদ্র সৈকতে যেতে চান, ঘুরে আসুন রাধানগর বিচ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত