বালু-বাকিবুরের অ্যাকাউন্টে ৩ দফায় দেড় কোটি টাকা, চাঞ্চল্যকর তথ্য ইডির

গ্রেফতার হওয়া বালু-বাকিবুরের অ্যাকাউন্টে ৩ দফায় দেড় কোটি টাকা লেনদেনের হদিশ আনিসুর অ আলিফের। রেশন দুর্নীতি মামলায় চাঞ্চল্যকর তথ্য ইডির।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution case)-র ফের গ্রেফতারি শুরু ইডির। বৃহস্পতিবার ইডির হাতে গ্রেফতার হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ওরফে বালু আরও দুই ঘনিষ্ঠ আনিসু্র রহমান ও তাঁর ভাই আলিফ। তাঁর পর থেকেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার নগদে ও ব্যাঙ্কের মাধ্যমে বিপুল অর্থের হদিশ পায় ইডি। আনিসুরের মিল ও বাড়িতে তল্লাশি চালিয়েই এই লেনদেনের হদিশ পায় বলে জানানো হয়েছে ইডির তরফে।

ইডির হাতে গ্রেফতার হওয়ার পর থেকে সাধারণত একের পর এক জবাব এড়াচ্ছেন ধৃত আনিসুর ও আলিফ। ইতিমধ্যেই জ্যোতিপ্রিয় ও বাকিবুরের সঙ্গে প্রায় দেড় কোটি টাকা নগদে ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত লেনদেনর হদিশ পেয়েছেন ইডির আধিকারিকরা। প্রায় ৩ দফায় এই লেনদেন হয়েছিল বলে খবর ইডি সূত্রে। আনিসুরের বাড়ি ও মিল থেকেই তল্লাসির পর এই সব লেনদেনের হদিশ মিলেছে। এমনকি বাকিবুরের অ্যাকাউন্ট থেকেও প্রায় ৯০ লক্ষ্য টাকা এসেছিল এই ধৃত দুই ভাইয়ের অ্যাকাউন্ট এ।

Shamim Ahamed Ads

গতকাল আদালতের নির্দেশ ইডি আলিফ-আনিসুরকে নিজেদের হেফাজতে পেয়েছেন। তারপরেই শনিবার সিজিও কমপ্লেক্সে এই লেনদেন সংক্রান্ত জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু  তাঁদের কাছ থেকে কোন উত্তরই মেলেনি। বারবার তাঁরা প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন। তবে ওই লেনদেনর আসল কারণ কি টা খতিয়ে দেখতে তল্লাশি অভিজান জাড়ি রেখেছে ইডি। তবে এই রেশন বণ্টন দুর্নীতি (Ration Distribution case) মামলায় গ্রেফতার হওয়া আর এক মূল অভিযুক্ত বাকিবুর রহমান। তাঁর সাথেও লেনদেন হওয়া লক্ষ্য টাকা সম্পর্কে এই দুই ধৃতের দাবি, এই টাকা তাঁদের চালকল সংক্রান্ত ব্যাবসায়িক লেনদেনের টাকা। তবে এই টাকার কোন অংশ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে গিয়েছিল কিনা তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্ত কারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত