সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, অফিস টাইমে ভোগান্তির শিকার যাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের প্রথম দিনে অফিস টাইমের ব্যস্ততা। এমন সময়ে ব্যহত হয় রেল চলাচল। হাওড়া- খড়গপুর শাখায় ট্রেন বন্ধ হওয়ায় স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীরা। বেশ কিছু সময়ের মধ্যেই স্টেশনে হুলস্থূল ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Mamata Banerjee: ‘আপনি নিজে বুঝুন যে..’, রাহুল ইস্যুতে মমতাকে খোঁচা জাতীয় BJP মুখপাত্রের

সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, সমস্যায় যাত্রীরা
সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, সমস্যায় যাত্রীরা

রেল সূত্রে খবর, সোমবার সকালে একটি ইট বোঝাই ম্যাটাডোর ঘোড়াঘাটা স্টেশনের কাছে লেভেল ক্রসিং পার করছিল। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় রেললাইনের মাঝেই গাড়িটি দাঁড়িয়ে পড়ে। তার ফলে হাওড়া-খড়গপুর শাখায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

train 1
সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, সমস্যায় যাত্রীরা

সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, সমস্যায় যাত্রীরা

train
সপ্তাহের প্রথম দিনেই ব্যহত রেল চলাচল, সমস্যায় যাত্রীরা

খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। যাত্রীদের আশ্বস্ত করা হয়। ইট নামিয়ে  গাড়িটিকে ঠেলে লাইন থেকে সরিয়ে দেওয়া হয়। কিছু সময় পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। তবে পরিষেবা বন্ধ থাকায় আপাতত ট্রেনগুলি দেরিতে চলছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হয়ে যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত