আত্মহত্যার চেষ্টা রুখলেন চালক, আমি বাঁচতে চাইনা ট্রেনের তলায় শুয়ে চিৎকার মহিলার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অঞ্জন বল, বালুরঘাটঃ আত্মহত্যার চেষ্টায় এক মহিলার চলন্ত ট্রেনের সামনে ঝাপ। তুরন্ত ইঞ্জিন দাঁড় করিয়ে মহিলার প্রান বাচিঁয়ে নজীর সৃষ্টি করলেন চালক। বৃহস্পতিবার ঘটানিটি ঘটেছে বালুরঘাট রেল স্টেশনে ঢোকার মুখে। ঘটনা দেখতে পেয়ে চাঞ্চল্য ছড়ালো বালুরঘাট স্টেশনে। জানা গেছে শিয়ালদহ -বালুরঘাট গামী গৌড় লিংক প্যাসেঞ্জার ট্রেনটি যখন বালুরঘাট স্টেশনের ঢোকার আগে গ্রিন সিগন্যালের অপেক্ষা করছিল।

আরও পড়ুনঃ রাত তিনটের সময় না বলে জল ছেড়েছে ডিভিসি, এটা ম্যান মেড বন্যা, বিস্ফোরক মমতা।

এরপর সিগন্যাল পেয়ে ট্রেন টি ধীরে ছাঁড়তেই এক মহিলা ট্রেনটির ইঞ্জিনের সামনে ঝাঁপ দেয়। ইঞ্জিনের চালক দেখতে পেয়েই তৎক্ষনাৎ সজোরে ব্রেক কষেন। মিটার খানেক এগিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। কিন্তু ততক্ষনে ট্রেনের তলায় চলে গিয়েছেন মহিলা। যদিও গুরুতর আঘাত পাননি তিনি। কার্যত আত্মহত্যার চেষ্টা রুখলেন চালক, চালকের তৎপরতায় প্রাণ বাঁচে মহিলার।

খবর পেয়ে রেল পুলিশ ও কতৃপক্ষ দোউড়ে আসে ঘটনাস্থলে। তাঁরা ওই মহিলাকে ভেতর থেকে বের করতে গেলে ওই মহিলা কাটা পড়তে চান ট্রেনের তলায়। জখম অবস্থায় নিজেকে বাঁচাতে চান না বলে ইঞ্জিনের নিচ থেকে বেড় হতে চান না ওই মহিলা। পরে রেলের পুলিশরা তাকে জখম অবস্থায় কোন রকমে উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে ভর্তি করেন।

জানা গেছে ওই মহিলার নাম দোলা দাস(৩৫) বাড়ি বালুরঘাট থানার চকভৃগুর পুলিস ফাঁড়ি এলাকায়। পারিবারিক অশান্তির কারণে তিনি আত্মহত্যা করার চেষ্টা করেন বলে স্টেশন সূত্রে জানা গেছে। যখন রেল পুলিশ ওই মহিলা কে ট্রেনের তলা থেকে বার করার চেষ্টা করছেন তখন মহিলা ক্রমাগত বলতে থাকেন, কিছুতেই বেরব না, মরতে চাই আমি!

আত্মহত্যার চেষ্টা রুখলেন চালক, আমি বাঁচতে চাইনা ট্রেনের তলায় শুয়ে চিৎকার মহিলার!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত