ফের করোনা যুদ্ধে রেল, ৭ রাজ্যে তৈরি ট্রেনের কামরাতেই করা হল আইসোলেশন কোচ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের করোনা যুদ্ধে রেল, ৭ রাজ্যে তৈরি ট্রেনের কামরাতেই করা হল আইসোলেশন কোচ। প্রথমবার দেশে করোনা আছড়ে পড়ার পর রেলের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ড বানিয়ে চমক দিয়েছিল ভারতীয় রেল। এদিকে ভারতে আছড়ে পড়েছে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ। যা প্রথমবারের থেকে ৫ গুন শক্তিশালী।

আরও পড়ুনঃ ‘জৈব অস্ত্র’ করোনার আক্রমন হতে পারত ২০১৫ তেই, চাঞ্চল্যকর তথ্যে কাঠগড়ায় চীন।

ইতিমধ্যেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় প্রথমবারের সমস্ত রেকর্ড ভেঙ্গে দিয়েছে। হাসপাতালে বেডের আকাল ও অক্সিজেনের অভাবে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে একের পর মৃত্যুর খবর ভেসে আসছে। রেলেরও কয়েক হাজার কর্মী ইতিমধ্যেই করোনা আক্রান্ত। এমন অবস্থায় ফের করোনা যুদ্ধে এগিয়ে এল ভারতীয় রেল। জানা যাচ্ছে দেশের সাতটি রাজ্যের ১৭টি স্টেশনে রেলের তরফে নামানো হল কোভিড আইসোলেশন কোচ। প্রধানত করোনার হালকা উপসর্গ যুক্ত রোগীদের এই আইসোলেশন কোচে চিকিত্‍সা দেওয়া হবে। এখনও পর্যন্ত রেলের তরফে এমন ২৯৮টি কোচ বিভিন্ন রাজ্যের হাতে তুলে দেওয়া হয়েছে। মোট ৪,৭০০ শয্যা বিশিষ্ট এই আইসোলেশন কোচ গুলি হাসপাতালের উপর চাপ কমাবে বলেই মনে করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এই আইসোলেশন কোচ গুলির অধিকাংশ নামানো হয়েছে মধ্যপ্রদেশ, অসম ও মহারাষ্ট্রে। এছাড়াও রেলের তরফে আরও জানানো হয় যে, মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৭০ হাজার শয্যা বিশিষ্ট ৪,৪০০ আইসোলেশন কোচ তৈরি করা হয়েছে। যার মধ্যে রোগীদের জন্য অক্সিজেন সিলিন্ডার, শৌচালয়, চার্জিং ইউনিট সহ আরও অনেক সুযোগ সুবিধা থাকবে। এই নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানান “রাজ্যগুলির চাহিদার উপর ভিত্তি করে ট্রেনে মোট ৩ লক্ষ আইসোলেশন বেডের ব্যবস্থা করা সম্ভব। এবার সেই পদক্ষেপ একে একে কার্যকরী করছে ভারতীয় রেল।” প্রসঙ্গত আগেই এই কথা জানিয়েছিলেন তিনি। এবার তাকে কার্যকর করার কথাই জানালেন টুইট করে।

ফের করোনা যুদ্ধে রেল, ৭ রাজ্যে তৈরি ট্রেনের কামরাতেই করা হল আইসোলেশন কোচ। দেশে লাগামছাড়া করোনা পরিস্থিতিতে রেলের এই উদ্যোগকে চিকিৎসা মহল থেকে বিশেসজ্ঞ সকলেই বাহবা দিচ্ছেন। দেশের লাগামছাড়া করোনা পরিস্থিতিতে সংক্রমণে লাগাম টানতে এই পদক্ষেপ অনেকাংশেই সাহাজ্য করবে তা মানছেন সকলেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত