Goa Election 2022: গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, ভোট শতাংশে পিছিয়ে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাঁচ রাজ্যের নির্বাচনের মধ্যে সবচেয়ে নজর কেড়েছিল পশ্চিম ভারতের ছোট্ট রাজ্য গোয়া। ৪০ আসন বিশিষ্ট এই রাজ্য নিয়ে জাতীয় রাজনীতিতে তুমুল আলোচনা শুরু হয়েছে। প্রথমবার লড়াই করে সেভাবে দাঁত ফোঁটাতে পারেনি তৃণমূল। গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির।

আরও পড়ুনঃ UP Election 2022: উত্তরপ্রদেশে ২৫০ এর পথে বিজেপি, অনেকটাই পিছিয়ে অখিলেশের দল

নির্বাচন কমিশন সূত্রে খবর, এই মুহুর্তে ১৫ টী আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। ১৪ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। তৃণমূল মিত্র মহারাষ্ট্র গোমন্তক পার্টি রয়েছে ৫ টি আসনে এগিয়ে। গোয়া ফরওয়ার্ড পার্টি ১ টি আসনে এগিয়ে রয়েছে এই মুহুর্তে।

ভোট শতাংশের নিরিখে ৫.৮২ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল। বিজেপি ৩৩.৭৪ শতাংশ। কংগ্রেস ২৩.৭৭ শতাংশ। গোয়া ফরওয়ার্ড পার্টি পেয়েছে ১.১৮ শতাংশ। এনসিপি ১.১৬ শতাংশ।

গোয়ায় হাড্ডাহাড্ডি লড়াই কংগ্রেস-বিজেপির, ম্যাজিক ফিগার পার করল বিজেপি? 

COVID-19: No night curfew for now as it may affect tourism, says Goa CM- The New Indian Express

ভোট গণনার আগে থেকেই দর বেড়েছিল মহারাষ্ট্র গোমন্তক পার্টির। শেষ মুহুর্তে সরকার গঠনের জন্য কংগ্রেস এবং বিজেপির তরফে এসেছিল জোটের প্রস্তাব। জোটের জন্য সমস্ত বিজেপি বিরোধী দলগুলিকে আহ্বান জানিয়েছে কংগ্রেস। এখন কোন দিকে তাঁরা ঝুঁকবে সেদিকে তাকিয়ে দেশ।

এখনও অবধি [আওয়া খবর অনুযায়ী, নিজের কেন্দ্রে হারছেন মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। নির্বাচনে সাংলিম কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন