UP Election 2022: উত্তরপ্রদেশে ২৫০ এর পথে বিজেপি, অনেকটাই পিছিয়ে অখিলেশের দল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরু হয়েছে পাঁচ রাজ্যের ভোটগণনা। এরই মধ্যে সকাল ১০ টার মধ্যে উত্তরপ্রদেশে ২৫০ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি এগিয়ে রয়েছে ৯২ টি আসনে। বহুজন সমজাবাদী পার্টি এগিয়ে রয়েছে ৭ টি আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৫ টি আসনে।

আরও পড়ুনঃ অশ্লীল শব্দের জের, বসন্ত উৎসব বন্ধ থাকছে রবীন্দ্রভারতীতে

নিজের কারহাল আসনে এখনও অবধি এগিয়ে রয়েছেন অখিলেশ যাদব। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে বিএসপি এবং বিজেপি। রায়বেরেলি আসনে কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপির অদিতি সিং। সমাজবাদী পার্টির স্বামী প্রসাদ মৌর্য এগিয়ে রয়েছেন ফাজিলনগর আসনে।

গতকালই এভিএম চুরির অভিযোগ এনেছিল সমাজবাদী পার্টি। বারাণসী সহ উত্তরপ্রদেশের একাধিক জায়গায় ইভিএম চুরির অভিযোগ এনে কমিশনের দ্বারস্থ হয়েছিলেন অখিলেশ যাদব। এদিনেও হারের জন্য ইভিএমের এই ঘটনাকে দায়ী করছে অখিলেশ যাদবের দল। বিজেপির মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিংয়ের কথায়, ইভিএম চুরির বিষয় নিয়ে সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে।

উত্তরপ্রদেশে ২৫০ এর পথে বিজেপি, ম্যাজিক ফিগার পার 

উত্তরপ্রদেশে ২৫০ এর পথে বিজেপি, ম্যাজিক ফিগার পার 
উত্তরপ্রদেশে ২৫০ এর পথে বিজেপি, ম্যাজিক ফিগার পার 

এদিন অবশ্য শুরু থেকেই এগিয়ে ছিল বিজেপির প্রার্থীরা। প্রথম রাউন্ডে ব্যালট কাউন্টিংয়ের সময় থেকেই এগিয়ে ছিল তাঁরা। সকাল থেকে ছিল বিজেপির ট্রেন্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত