অশ্লীল শব্দের জের, বসন্ত উৎসব বন্ধ থাকছে রবীন্দ্রভারতীতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগের থেকে অনেকটাই স্থিতিশীল রাজ্যের করোনা পরিস্থিতি। কমেছে সংক্রমণের হার। তাই আবারও আগের মতো খুলে দেওয়া হয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি দর্শনীয় স্থানগুলি। কোভিড বিধি মেনেই রাজ্যে অনুষ্ঠিত হয়েছে একাধিক অনুষ্ঠান। তবে পুরনো সিদ্ধান্তেই অটল থাকল বিশ্বভারতী কর্তৃপক্ষ। যারফলে এবারও বসন্ত উৎসব পালিত হচ্ছে না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে।

আরও পড়ুনঃ রুশ আক্রমণ ঠেকাতে মিগ-২৯ চাইল ইউক্রেন সরকার, সম্মতি দেবে আমেরিকা?

এই প্রসঙ্গে গত বুধবার উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, করোনার কথা মাথায় রেখেই এবছরও বসন্ত উৎসব পালিত হবেনা রবীন্দ্রভারতীতে। যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছে সকলের মধ্যে। এখন অনেকটাই নিয়ন্ত্রনে রয়েছে রাজ্যের করোনা পরিস্থিতি। বিধি-নিষেধ শিথিল করা হয়েছে সর্বত্র ক্ষেত্রে। তাহলে কেন করোনাকে উৎসবের বাধা হিসেবে দেখানো হচ্ছে? প্রশ্ন তুলছেন বিশ্ববিদ্যালয়ের একাংশ।

এই নিয়ে অধ্যাপকদের অনেকেই বলছেন, অশ্লীল শব্দের জের। বছর কয়েক আগের স্মৃতি আজও দগদগে রয়ে গিয়েছে রবীন্দ্রভারতীতে। সেকারণেই নাকি বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বলাবাহুল্য, গত ২০২০ সালের বসন্ত উৎসবে অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে। যা পরবর্তী সময়ে বিরাট বিতর্কের জন্ম দেয়।

অশ্লীল শব্দের জের, এবারও বন্ধ বসন্ত উৎসব 

How Rabindra Bharati University celebrated Basanta Utsav
অশ্লীল শব্দের জের, বসন্ত উৎসব বন্ধ থাকছে রবীন্দ্রভারতীতে

উৎসবের দিন কয়েকজন পড়ুয়া তাদের শরীরে রবীন্দ্র সংগীতের বিকৃতি ঘটানোর পাশাপাশি বহু অশ্লীল শব্দ লেখে। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটমাধ্যমে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে ওঠে যারফলে উপাচার্য পদ থেকে ইস্তফা দিতে হয় সব্যসাচী বসু রায়চৌধুরী কে। যেসমস্ত পড়ুয়াদের এসব করতে দেখা গিয়েছিল তাদের বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। সেসব মাথায় রেখেই হয়তো এবারও বন্ধ রাখা হচ্ছে বসন্ত উৎসব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর