নজরবন্দি ব্যুরোঃ রুশ সেনাদের তাণ্ডব বিধ্বস্ত গোটা ইউক্রেন। সেই ছবি সামনে আসতেই রীতিমতো শিউরে উঠছে বিশ্ববাসী। যতই সময় এগিয়েছে কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউরোপের এই ছোট্ট দেশ। প্রাণ গিয়েছে দুই দেশের সৈনিকের পাশাপাশি বহু সাধারণ মানুষের। তবে এবার ধৈর্যের বাঁধ ভাঙছে কিয়েভের। এবার রুশ আক্রমণ ঠেকাতে মিগ-২৯ চাইল ইউক্রেন সরকার।
আরও পড়ুনঃ S. Sreesanth: আলবিদা, সবধরনের ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীসন্থ
জানা গিয়েছে, ভোলোদিমির জেলেনস্কির এই আবেদনে সাড়া দিয়েছে পোল্যান্ড সরকার। তবে এখনও টা চূড়ান্ত করেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এই পরিস্থিতির মধ্যেই গতকাল পোল্যান্ড সফরে গিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেণ্ট কমলা হ্যারিস। তারপর সেখান থেকেই নাকি রোমানিয়া সফর করে দেশে ফিরবেন তিনি। অনেকেই অনুমান করছেন, তার এই সফর থেকেই হয়ট বেড়িয়ে আসবে কোনও বিশেষ সমাধান সূত্র।
তাছাড়া সময় যত এগিয়েছে ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা ততই বাড়িয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। সেজন্য জেলেনস্কির তরফে মিগ-২৯ জন্য পোল্যান্ডের কাছে আবেদন করা হলে তা সহজেই মেনে নেয় পোল্যান্ড সরকার। এমনকি প্রাথমিক সম্মতি ও নাকি দেওয়া হয় বাইডেন সরকারের তরফ থেকে। এই প্রসঙ্গে পরবর্তীতে জেলেনস্কি জানান, পোল্যান্ড শুরু থেকেই মিগ বিমান পাঠাতে রাজি থেকেছে। তবে এক্ষেত্রে আমেরিকার তরফ থেকে চূড়ান্ত সম্মতির জন্য অপেক্ষা করা হচ্ছে।
রুশ আক্রমণ ঠেকাতে মিগ-২৯ চাইল ইউক্রেন সরকার, ধীরে চলো নীতি ন্যাটোর

এই প্রসঙ্গে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, “ইউক্রেনের উপর রুশদের আক্রমন বেড়েই চলেছে ক্রমশ। তবে মিগ-২৯ পাঠানোর প্রসঙ্গে পোল্যান্ডের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের যা ক্ষতি হবে তা আমেরিকার তরফ থেকে পূরণ করে দেওয়া হবে।”









