BRICS-এর যৌথ ঘোষণাপত্রে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সরাসরি উল্লেখ নেই। তার মধ্যেই ক্রেমলিনের দাবি, যুদ্ধ থামাতে সাহায্যের প্রস্তাব দিয়েছেন মোদী ও জিনপিং, যা স্বাগত জানিয়েছেন পুতিন।
ইউক্রেনে রুশ হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি জেলেনস্কির। রাশিয়ায় আরও ৩০-৫০ হাজার উত্তর কোরীয় সেনা আসতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
ওডেশা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪ ভারতীয় নাবিক। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ইউক্রেন, ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত।