নজরবন্দি ব্যুরো: প্রার্থী তালিকা প্রকাশ হয়েগেছে, জমা হচ্ছে মনোনয়ন। আর কয়েকদিন পরেই প্রথম দফার নির্বাচন। তবে ঘাসফুল শিবিরের অক্সিজেন বেড়েই চলেছে। একে একে দল ভারী করছেন একাধিক চেনা মুখ। সারদা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরই। নির্বাচনের আগে আগেই রাজ্যে নজিরবিহীন ভাবে শুরু হয়েছিল দলবদল। শুভেন্দু অধিকারীর হাত ধরে একে একে শাসক দলের বহু তাবড় নেতা মন্ত্রী গেছেন বিজেপিতে। তবে সেই সঙ্গেই শুরু হয়েছিল টলিপাড়া থেকে সেনা মুখের ঘাসফুলে আসার।
আরও পড়ুনঃ হামলা তৃণমূল প্রার্থীর গাড়িতে, ভাঙা হচ্ছে সমর্থকদের টোটো, অভিযোগের আঙুল BJP’র দিকে।


দলে এসেই টিকিট পেলেন সায়ন্তিকা সরকার, লাভলি মৈত্র, রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ প্রমুখ। তবে টলিপাড়া কার্যত ভাগ হয়ে গেছে এই নির্বাচনের আগে। ঝাঁকে ঝাঁকে বিজেপিতে গেছেন অভিনেতা অভিনেত্রীরা। প্রার্থীও হয়েছেন। কিছুদিন আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন নীল তৃণা। আজ মঙ্গলবার ফের তৃনমূলের তারকা যোগ ঘটলো। যোগ দিলেন ছোট পর্দার অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ।
অভিনেত্রী পায়েল দেব এবং প্রিয়া পাল। তৃণমুল দফতরে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকেই দলীয় পতাকা তুলে নেন তাঁরা। তাঁদের বক্তব্য বিগত ১০ বছরে তাঁদের জন্য অনেক করেছেন মুখ্যমন্ত্রী। এবার তাঁদের সময় দিদির পাশে দাঁড়ানোর। অন্যদিকে তৃণমূলে আজ যোগ দিলেন বিজেপির দিলেন বিজেপি কিষাণ মোর্চার সেক্রেটারি স্বরাজ ঘোষও।
তাঁর বক্তব্য বিজেপিতে থাকার সময় যাঁদের বিরোধীতা করতেন সেই তাঁরাই এখন বিজেপিতে তাহলে লাভ কী? একসময় যাঁদের বিরোধীতা করেছেন এখন তাঁদের হয়ে গলা ফাটাতে পারবেন না। তাঁর মতে এই সময়ে তৃণমূলই শ্রেয়। তাই যোগ দিলেন তৃণমূলে।










