হামলা তৃণমূল প্রার্থীর গাড়িতে, ভাঙা হচ্ছে সমর্থকদের টোটো, অভিযোগের আঙুল BJP’র দিকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হামলা তৃণমূল প্রার্থীর গাড়িতে, ভাঙা হচ্ছে সমর্থকদের টোটো, অভিযোগের আঙুল BJP’র দিকে। নির্বাচনের প্রথম দফার আগে হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। শেষ মুহূর্তের সভা মিছিল এবং কর্মী সমর্থকদের বার্তা দিতে শেষের প্রচেষ্টা চালাচ্ছে সব দল।

আরও পড়ুনঃ আমি এক পায়ে যে শট মারব, তাতে মাঠের বাইরে ফেলে দেব BJP’কে: পুরুলিয়ায় মমতা।

জনগণের কাছে তুলে ধরছে নিজেদের পুরনো কাজের খতিয়ান। আর বোঝাতে চাইছে কেনো আগামী ৫ বছরের জন্য মানুষ বাঁচবেন তাঁদের। আর এই মিছিল পাল্টা মিছিল নিয়ে বেশ সরগরম মেদিনীপুর। একের পর এক মিছিল বানচাল হচ্ছে নন্দীগ্রামে। ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে ফেরাচ্ছেন সেখানেরই বাসিন্দারা, বিক্ষোভ হচ্ছে শিশির অধিকারীকে ঘিরেও।

এবার সেই একই চিত্র দেখা গেলো খেজুরিতে। তৃণমুল প্রার্থী পার্থপ্রতিম দাসের গাড়ি ভাঙচুর করা হয়। প্রথম দফায় নির্বাচন আছে ওই এলাকায়। তাতেই শেষ মুহূর্তের সভা মিছিল করছেন প্রার্থী। কিন্তু আচমকাই তাঁর গাড়ি ভাংচুর করা হয় বলে অভিযোগ।

হামলা তৃণমূল প্রার্থীর গাড়িতে, ভাঙা হচ্ছে সমর্থকদের টোটো, অভিযোগের আঙুল BJP’র দিকে। শুধু তাই নয়, প্রার্থীর গাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে ভাঙা হয় তৃণমূল সমর্থিত কর্মীদের টোটো ও। অভিযোগের আঙুল উঠছে বিজেপির দিকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন