আরজিকর কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হয় গত মঙ্গলবার। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজি কর মামলার শুনানি হয়। শুরু থেকেই একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য। সেই সময় বেশ কিছু নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। আজ বৃহস্পতিবার সেই মামলার দ্বিতীয় শুনানি। নির্দেশ অনুসারে আজ আরজিকর মামলার তদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টের কাছে জমা দিল সিবিআই।
আরজি কর মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠায় হাইকোর্টের নির্দেশে ভার গিয়েছিল সিবিআই এর হাতে। কিন্তু এক সপ্তাহের বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি সিবিআই। তাই সিবিআইকে প্রথম শুনানিতে নির্দেশ দিয়ে বলা হয়েছিল ২২ শে আগস্ট এর মধ্যে এই মামলার তদন্ত সম্পর্কিত স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে।


অন্যদিকে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ১৪ই আগস্ট রাত দখলের রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় তদন্ত কত দূর এগিয়েছে সেই নিয়েও একটি স্ট্যাটাস রিপোর্ট ২২ শে আগস্ট এর মধ্যে সুপ্রিম কোর্টে জমা দিতে। আর সিবিআই এবং রাজ্য পুলিশ উভয়ের কাছেই বৃহস্পতিবার ই সেই সময়সীমা শেষ।
এদিকে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে এবার সিবিআইয়ের-এর উপর চাপ বাড়াল তৃণমূল। এদিন নিজেদের পেজ থেকে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে তৃণমূল কংগ্রেস। যেখানে একটি পোষ্টারে লেরখা থাকে, ‘১৬৫ ঘণ্টা পার, তদন্তে অগ্রগতি দেখা যাচ্ছে না’। ‘আর জি কর মেডিক্যালের নির্যাতিতাকে বিচার পেতে কত অপেক্ষা করাবে সিবিআই?’ এই পোস্ট কে ঘিরেই রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।








