আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু ৩৩ জনের! আজ ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন কৃষকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু ৩৩ জনের! আর তাদের উদ্দেশ্যে আজ ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন করবে কৃষক সংগঠন। দিন কয়েক আগেই কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছেন, “আমরা ন্যূনতম সমর্থন মূল্য নিয়ে লিখিত আশ্বাস দিতে রাজি।”

আরও পড়ুনঃ ‘ঝড় বা মুশকিলের আভাস পেয়ে জাহাজ পাল্টানোর মানুষ আমি নই’, শুভেন্দুকে কটাক্ষ নুসরতের

এমনকি আন্দোলন প্রত্যাহার করতে হাত জোর করে কৃষকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় বসতে অনুরোধ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে। এবিষয়ে গতকালই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বাংলা সফরে এসে বলেছিলেন, “আমার বিশ্বাস, কৃষক বন্ধুরা আলোচনায় বসবেন।”

আন্দোলনে এখনও পর্যন্ত মৃত্যু ৩৩ জনের! তবে এতকিছুর পরও কোনো কাজ হচ্ছে না। কৃষকেরা নিজেদের দাবীতে অনড়। যত দিন যাচ্ছে তত কৃষি আইন বাতিলের দাবি জোরাল করছে আন্দোলনরত কৃষকেরা। অন্যদিকে কৃষকদের আন্দোলনে নেতৃত্বে থাকা বৃহৎ সংঠন অল ইন্ডিয়া কিষাণ সভা আজ দেশের বিস্তীর্ণ অঞ্চলে শ্রদ্ধাঞ্জলি দিবস পালনের ডাক দিয়েছে।

তাঁদের দাবি, আন্দোলন চলাকালীন দিল্লিতে ঠান্ডা এবং অসুস্থ হওয়ার কারণে মোট ৩৩ জন কৃষকের মৃত্যু হয়েছে। আজ দেশের অন্তত ১ লক্ষ গ্রামে শ্রদ্ধাঞ্জলি দিবস পালিত হবে। এদিকে, কৃষকদের আন্দোলনের তীব্রতার মধ্যেই আবারও রাজনৈতিকভাবে ধাক্কা খেল বিজেপি। দলের ছোট এক জোটসঙ্গীর একমাত্র লোকসভা সাংসদ, কৃষি আইনের প্রতিবাদে তিনটি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি থেকেই পদত্যাগ করেছেন। ফলে আরও জোরাল হচ্ছে এই আন্দোলন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন