নজরবন্দি ব্যুরোঃ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ওমিক্রন, ভয়ঙ্কর না হলেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। দেশে দৈনিক কোভিড সংক্রমণ কমলেও ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেন্দ্রের তথ্য বলছে, ইতিমধ্যেই কোভিডের নতুন এই রূপে দেশে আক্রান্ত হয়েছেন ৪২২ জন। রবিবার দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৮৭। গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি ১৬২ জনের।
আরও পড়ুনঃ ১৫ থেকে ১৮ বছর বয়সিদের ৩ জানুয়ারির মধ্যে টিকা, ঘোষণা মোদীর
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশের মধ্যে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। ১০৮ জন আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন। তার পরই রয়েছে দিল্লি (৭৯), গুজরাত (৪৩), তেলঙ্গানা (৪১)। ওমিক্রনের সংক্রমণ ছড়িয়েছে কেরল, তামিলনাড়ু, হরিয়ানা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, লাদাখ, জম্মু-কাশ্মীর এবং চণ্ডীগড়েও।
নভেম্বরের শেষ দিক থেকে দেশে ওমিক্রনের সংক্রমণ ছড়ায়। সেই সময় থেকে এখনও পর্যন্ত ১৩০ জন আক্রান্ত সুস্থ হয়েছেন বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। যে ভাবে ওমিক্রন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে, তাতে উদ্বেগ বাড়ছে। যদিও এক দিকে দ্রুত টিকাকরণের কাজ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। অন্য দিকে, শনিবারই ১২-১৮ বছর বয়সিদের টিকায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র। এবং ষাটোর্ধ্বদের বুস্টার টিকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে তারা।
ভয়ঙ্কর রূপ নিচ্ছে ওমিক্রন, ২৪ ঘন্টায় কোভিডের বলি ১৬২

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬,৯৮৭ জন যার মোট সংখ্যা ৩,৪৭,৮৬,৮০২। গত ২৪ ঘণ্টায় মৃত্যু ১৬২ জনের আর মোট মৃতের সংখ্যা ৪,৭৯,৬৮২। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের পরীক্ষা হয় ৯,৪৫,৪৫৫ জনের আর মোট সংখ্যা ৬৭,১৯,৯৭,০৮২। গত ২৪ ঘণ্টায় টিকাকরণ করা হয় ৩২,৯০,৭৬৬ আর মোট সংখ্যা ১,৪১,৩৭,৭২,৪২৫। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার (টেস্টের কত শতাংশ পজিটিভ) ০.৭৪%, আর মোট হার ৫.১৮ %।
করোনার পরিচিত স্ট্রেন ‘আলফা’, ‘বিটা’, ‘গামা’, ‘ডেল্টা’র মধ্যে সব থেকে বেশি সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ছিল ডেল্টার। যে কারণে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময়ে দেশে-বিদেশে বহু মানুষ সংক্রমিত হয়েছিলেন। সঙ্কটজনক অবস্থাও হয়েছিল অনেকের। কিন্তু সংক্রমণ ছড়ানোর ক্ষমতার দিক থেকে পিছিয়ে নেই নতুন স্ট্রেন ওমিক্রন। এমনকি, বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে, ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর হার ডেল্টার থেকেও পাঁচ গুণ বেশি!



