বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?

আজ একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। সেখানেই সন্দেশখালি ইস্যু নিয়ে নিজেদের বক্তব্য জানাল তৃণমূল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ছবি সন্দেশখালিতে (Sandeshkhali)। শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল (TMC) নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছেন গ্রামবাসীরা। হাতে লাঠি-বাঁশ নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন মহিলারা। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ হাজরার তিনটি পোলট্রি ফার্মে। তাঁর বাড়ির সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রামবাসীরা। সন্দেশখালির এই বিক্ষোভ প্রসঙ্গে কী বলল শাসক দল?

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

আজ একটি সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল (TMC) মুখপাত্র কুণাল ঘোষ এবং রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও বীরবাহা হাঁসদা। কুণাল ঘোষ বলেন, “কিছু মানুষের ক্ষোভ থাকতেই পারে। কোনও মানুষের বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে। কিন্তু এই দু’দিন ধরে যথেষ্ট সংযত ছিল তৃণমূল এবং পুলিশ। সিপিআইএম, বিজেপি এবং কংগ্রেস কিছু মানুষকে উস্কে দিয়ে সেখানে গন্ডগোলের চেষ্টা করছে। এই সমস্যা মিটেও যাবে কয়েকদিনের মধ্যে।”

বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?
বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?

প্রসঙ্গত, বৃহস্পতিবার শিবু হাজরার একটি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। আর শুক্রবার সন্দেশখালির (Sandeshkhali) জেলিয়াখালি এলাকায় তাঁর তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই সন্দেশখালির এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ৩ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে আবার শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা।

বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?

বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?

সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা জানিয়েছেন, জমি ছিনিয়ে নিয়ে ভেড়ি বানিয়েছেন উত্তম সর্দার ও শিবু হাজরা। পাশাপাশি, মেয়েদের সম্মান নেই বলেও অভিযোগ। পুকুর বুজিয়ে বেসরকারি স্কুল বানানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে অন্যায় অবিচার সহ্য করতে করতে তাঁদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বলে দাবি। এত অন্যায় অবিচারের এর নেপথ্যে রয়েছেন শিবু হাজরা। গ্রামে শান্তি ফেরাতেই তাঁরা প্রতিবাদে নেমেছেন বলে দাবি মহিলাদের। তাঁদের দাবি একটাই, তৃণমূলের (TMC) শাহজাহান, উত্তম ও শিবু হাজরার গ্রেফতারি।

বিরোধীদের উস্কানিতেই সন্দেশখালিতে বিক্ষোভ! কী সাফাই দিল তৃণমূল?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত