মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

বাজেট পেশের দিন বিধানসভায় সাংবাদিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানেই বৈঠকে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল। একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে রাজ্য সংগীত অবমাননার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করে তৃণমূল সরকার। এরপর বিধানসভার প্রেস কর্নারে ভার্চুয়ালি সাংবাদিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তিনি সময় মতো সেখানে উপস্থিত হলেও এসে দেখেন সাংবাদিক বৈঠক করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ অপেক্ষাও করেন। কিন্তু শুভেন্দু অধিকারী তাঁর বক্তব্য চালিয়ে যেতে থাকেন। পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রীকে লাইন দেওয়া হলে কেউ বা কারা সেই লাইন কেটে দেয় বলে অভিযোগ। সেই কারণেই এফআইআর দায়ের করা হয়েছে বলে তৃণমূল সূত্রে খবর।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল
মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার লালবাজারে পুলিশ কমিশনারের কাছেও অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের দুই মন্ত্রী অরুপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন এই অভিযোগ দায়ের করেন। রাজনৈতিক বিশেষজ্ঞরা এই ঘটনাকে নজিরবিহীন বলে সমালোচনা করেছেন। একজন মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার সময় এমন আচরণ অসাংবিধানিক।

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

বৃহস্পতিবারের বাজেট পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় ‘চোর চোর’ স্লোগান দেন বিজেওই বিধায়কেরা বলে অভিযোগ। এরপর অধিবেশন শেষে আবার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ তোলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে রাজ্যে তৃণমূল-বিজেপি তরজা জারিই রয়েছে!

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক ভেস্তে দেওয়ার চেষ্টা, FIR দায়ের করল তৃণমূলের পরিষদীয় দল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত