মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

নিউ গড়িয়া থেকে রুবি রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে। যেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নিউ গড়িয়া থেকে রুবি (New Garia-Ruby Metro) পর্যন্ত মেট্রো কবে থেকে চালু হবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উৎসাহের খামতি নেই। কারণ, এই পরিষেবা চালু হলে সুরাহা হবে অনেকেরই। আর এবার এল সুখবর! নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচলের অনুমতি দিলেন রেলওয়ে সেফটির চিফ কমিশনার জনক কুমার গর্গ। এর আগেই কমিশনার ছাড়পত্র দিয়েছিলেন।

আরও পড়ুন: জ্বলছে সন্দেশখালি, TMC নেতার পোলট্রি ফার্মে আগুন ধরালেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা

চলতি মাসের মাঝামাঝি উদ্বোধন হতে পারে নিউ গড়িয়া-রুবি মেট্রো (New Garia-Ruby Metro)। প্রস্তুতি প্রায় শেষের পথে। নিউ গড়িয়া থেকে রুবি রুটে মোট পাঁচটি স্টেশন রয়েছে। যেগুলি হল কবি সুভাষ, সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবং হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি। কবি সুভাষ অর্থাৎ, নিউ গড়িয়া স্টেশনটিকে জংশন হিসাবে সাজিয়ে তোলা হয়েছে। কিন্তু এখন অনেকেরই প্রশ্ন, এই রুটের ভাড়া কত হবে?

মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

মেট্রো সূত্রে খবর, অন্যান্য রুটের মতোই এই রুটের (New Garia-Ruby Metro) ন্যূনতম ভাড়া ৫ টাকা। অর্থাৎ, যে কোনও দিকে একটা স্টেশন যেতে মাত্র ৫ টাকাই খরচ হবে। আর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ভাড়া ২০ টাকা। রুবি থেকে আবার দক্ষিণেশ্বর যাওয়াও সম্ভব। সেক্ষেত্রে কবি সুভাষ অর্থাৎ নিউ গড়িয়া গিয়ে আবার দক্ষিণেশ্বরের মেট্রো ধরতে হবে যাত্রীদের। ভাড়ার পরিমাণ ৪৫ টাকা।

মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

প্রতিটি ক্ষেত্রেই ব্লু লাইনের টোকেনের মাধ্যমে অরেঞ্জ লাইনের মেট্রোতে সফর করা যাবে। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর রুটের দৈর্ঘ্য ৩১ কিলোমিটার। এটিই ব্লু লাইন হিসেবে পরিচিত। আর নিউ গড়িয়া থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় ৩০ কিমি। এটিকে অরেঞ্জ লাইন বলা হয়। অন্যদিকে, নিউ গড়িয়া থেকে রুবি (New Garia-Ruby Metro) মোড়ের দূরত্ব ৫.৪ কিলোমিটার।

মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

প্রসঙ্গত, অরেঞ্জ লাইন চালু হলে কবি সুভাষ বা নিউ গড়িয়া হবে কলকাতা মেট্রোর প্রথম জংশন স্টেশন। দক্ষিণেশ্বর থেকে এক টোকেনে আসা যাবে রুবি মোড় পর্যন্ত। এতদিন মেট্রো করে দমদম থেকে রুবি আসা যেত না। কিন্তু এবাআর তা সম্ভব। স্বাভাবিকভাবেই এই রুট (New Garia-Ruby Metro) চালু হলে উপকৃত হবেন বহু নিত্যযাত্রী।

মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?
মিলল অনুমতি, এবার ছুটবে নিউ গড়িয়া-রুবি মেট্রো, ভাড়া কত?

অন্যদিকে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত অংশ ও জোকা-তারাতলা মেট্রো কবে চালু হবে তা নিয়েও কৌতূহল তুঙ্গে। তবে, পর্যবেক্ষণের পর এই রুটের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি। সেগুলি পূরণ হলে তবেই ছাড়পত্র মিলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন