বৃহস্পতিবারের পর শুক্রবারও একই ছবি সন্দেশখালিতে (Sandeshkhali)। শেখ শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে ফুঁসছেন গ্রামবাসীরা। হাতে লাঠি-বাঁশ নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছেন মহিলারা। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ হাজরার পোলট্রি ফার্মে। তাঁর বাড়ির সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রামবাসীরা।
আরও পড়ুন: আরাবুলের গ্রেফতারির পরেই অশান্ত ভাঙড়, TMC-ISF সংঘর্ষ থামল পুলিশের লাঠিচার্জে!
আগের দিনই শিবু হাজরার একটি পোলট্রি ফার্ম জ্বালিয়ে দেয় গ্রামবাসীরা। আর আজ সন্দেশখালির (Sandeshkhali) জেলিয়াখালি এলাকায় তাঁর তিনটি পোলট্রি ফার্মে আগুন ধরিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। ইতিমধ্যেই সন্দেশখালির এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের মধ্যে ৩ জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এদিকে আবার শিবপ্রসাদ হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন এক মহিলা।

রেশন দুর্নীতিকাণ্ডে অভিযুক্ত তৃণমূলের দাপুটে নেতা শেখ শাহজাহানের গ্রাম ক্ষোভে ফুঁসছে! বুধবার সন্ধ্যে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি (Sandeshkhali)। সেই একই ছবি বজায় থাকল বৃহস্পতি ও শুক্রবারেও। শাহজাহান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা। এই দুই নেতা হলেন উত্তম সর্দার ও শিবু হাজরা।

জ্বলছে সন্দেশখালি, TMC নেতার পোলট্রি ফার্মে আগুন ধরালেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা
সন্দেশখালির (Sandeshkhali) মহিলারা জানিয়েছেন, জমি ছিনিয়ে নিয়ে ভেড়ি বানিয়েছেন উত্তম সর্দার ও শিবু হাজরা। পাশাপাশি, মেয়েদের সম্মান নেই বলেও অভিযোগ। পুকুর বুজিয়ে বেসরকারি স্কুল বানানোর পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন তাঁরা। দীর্ঘদিন ধরে অন্যায় অবিচার সহ্য করতে করতে তাঁদের দেওয়ালে পঠ ঠেকে গিয়েছে বলে দাবি। এত অন্যায় অবিচারের এর নেপথ্যে রয়েছেন শিবু হাজরা। গ্রামে শান্তি ফেরাতেই তাঁরা প্রতিবাদে নেমেছেন বলে দাবি মহিলাদের। তাঁদের দাবি একটাই, শাহজাহান, উত্তম ও শিবু হাজরার গ্রেফতারি।



