Suvendu Adhikari: ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন শুভেন্দু, অভিযোগ দায়ের করল টিএমসিপি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার আশুতোষ কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। ছাত্রদের স্লোগানের পর তাঁদের দিকে তেড়ে যান বিরোধী দলনেতা। এমনকি তৃণমূলের ছাত্র পরিষদের সদস্যরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ। মঙ্গলবার বিরোধী দলনেতার বিরুদ্ধে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন শুভেন্দু।

আরও পড়ুনঃ শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, মহিলাদের শ্লীলতাহানি করেছেন সোহমের আপ্ত সহায়ক!

অভিযোগপত্রে লেখা হয়েছে, ১৪ ফেব্রুয়ারি দুপুর  দুটো নাগাদ আশুতোষ কলেজে আসেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি এবং তাঁর দেহরক্ষীরা ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন। এমনকি কলেজ সংলগ্ন এলাকায় গোলমাল পাকানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁর উস্কানির কারণেই কয়েকজন আহত হয়েছেন বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে।

উল্লেখ্য, সোমবার পুলওয়ামা ঘটনার বর্ষপুর্তি উপলক্ষে আশুতোষ কলেজের কাছে শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র পরিচালিত একটি অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক। সেই সময়েই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এমনকি তাঁকে গালিগালাজ করা হয় বলে অভিযোগ তুলেছে বিজেপি।

ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন শুভেন্দু, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের 

ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন শুভেন্দু, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের 
ছাত্রছাত্রীদের হুমকি দিয়েছেন শুভেন্দু, ভবানীপুর থানায় অভিযোগ দায়ের

তখনই গাড়ি থেকে নেমে তেড়ে যান শুভেন্দু অধিকারী। গোলমালের পরিস্থিতি হওয়ার আগেই পরিস্থিতি সামাল দেয় কলকাতা পুলিশ। পরে এলাকা ছেড়ে চলে যান শুভেন্দু। দ্রুত সেই ভিডিও ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত