সব প্রস্তুতি সত্বেও দেরি হচ্ছে উপনির্বাচনে, আজ ফের কমিশনে তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সব প্রস্তুতি সত্বেও দেরি হচ্ছে উপনির্বাচনে, এই বক্তব্য নিয়ে আজ ফের কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। ২১ এর বিধানসভা নির্বাচন মিটেছে মে মাসের শুরুতেই, প্রথম সপ্তাহেই বেরিয়েছে ফলাফল। তবে বেশ কয়েকটি কেন্দ্রে উপনির্বাচন হবে। নিজের আসনের জন্য ফের উপনির্বাচনে লড়বেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ূনঃ ফের উর্দ্ধমূখী দেশের দৈনিক সংক্রমণ, উদ্বেগ বাড়ছে সব মহলেই

নিয়ম মাফিক বাই ইলেকশন হতে হয় ফলাফলের ৬ মাসের মাথায়। এদিকে ২ মাস পেরিয়েছে ইতিমধ্যেই। করোনার দ্বিতীয় ঢেউ এখন কিছুটা নিয়ন্ত্রণে, আবার তৃতীয় ঢেউ প্রবল ভাবে হানা দেওয়ার আগেই তৃণমূল কংগ্রেস চাইছে বকেয়া ভোট মিটিয়ে নিতে। কমিশনের তরফে রাজ্যসভার উপনির্বাচন করা হয়েছে ইতিমধ্যেই।

রাজ্যের ৭ কেন্দ্রের উপনির্বাচন করাতে সব প্রস্তুতি চলছে, পরীক্ষা করা হচ্ছে ইভিএম। তৃণমূলের বক্তব্য তা সত্বেও এখনো উপনির্বাচনের দিনক্ষণ জানাচ্ছে না কমিশন। আর সেই কারণেই আজ ফের কমিশনের দ্বারস্থ হবেন তৃণমূলের প্রতিনিধি দল।

সব প্রস্তুতি নিচ্ছে তৃণমূল, উপনির্বাচনের জন্য আজ ফের কমিশনে প্রতিনিধি দল 

সব প্রস্তুতি সত্বেও দেরি হচ্ছে উপনির্বাচনে, আজ ফের কমিশনে তৃণমূল
সব প্রস্তুতি সত্বেও দেরি হচ্ছে উপনির্বাচনে, আজ ফের কমিশনে তৃণমূল

এদিকে রাজ্যের বিরোধী দল গেরুয়া শিবিরের মতে করোনা কালে সম্ভব নয় উপনির্বাচন। প্রয়োজনে তারা আগে পুরোভোট করার স্বপক্ষে। তবে ওয়াকিবহালের মতে এই বাইইলেকশনে লড়বেন খোদ মমতা। নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হেরেও তিনি বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, ৬ মাসের মধ্যে তাঁকে জিতে ফিরতে হবে রাজ্যের যে কোন কেন্দ্র থেকে। সেই কারণেই বেশি তৎপর দল।

মমতার ভোট লড়ার খাতিরে ইতিমধ্যেই নিজের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শোভনদেব চট্টোপাধায়। তাঁড় জায়গায় নিজের ঘাঁটি ভবানীপুর থেকেই উপনির্বাচন লড়বেন মমতা। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার মধ্যেই রাজ্যের বকেয়া ভোট করিয়ে নিতে গত একমাস ধরেেই দফায় দফায় কমিশনের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য দৈনিক সংক্রমণ ২০ হাজারের ওপরে থাকার পরেও যদি ভোট হয় তাহলে এখন তা হাজারের নীচে নামার পরেও কেন এগিয়ে আসছে না নির্বাচন কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত