তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক, অমিতের সভায় যোগ দিচ্ছেন BJP-তে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি। আজ সন্ধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে দল ছাড়ার কথা জানিয়ে দেন তিনি। শুভেন্দু দল ছাড়ার পর তাঁর অনুগামীরা দল ছাড়ছেন একে একে। বনশ্রীর আগে দল ছেড়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ডানকুনির প্রাক্তন ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখোপাধ্যায় এবং ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।

আরও পড়ুনঃ যে যাবে যাক, কর্মীদের নিয়ে একাই লড়ে নেব! জয় নিশ্চিত, জানালেন মমতা।

তবে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, বনশ্রী ইস্তফাপত্র পাঠিয়েছেন তৃণমূল রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে। তৃণমূলের যাবতীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। পাশাপাশি, ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, তাঁকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল তা থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হোক। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর তিনি তৃণমূলের গত ১০ বছরের উন্নয়নের কথা ফলাও করে পোস্ট করেছিলেন ফেসবুকে। তাঁর এক সপ্তাহ পরেই ১৮০ ডিগ্রি ঘুরে দল পরিত্যাগ করলেন তিনি!

তৃণমূল ছাড়লেন কাঁথি উত্তরের বিধায়ক বনশ্রী মাইতি। বনশ্রীর অনুগামী সূত্রে খবর, আগামীকাল মেদিনীপুর কলেজিয়েট ময়দানের সভায় তিনি যোগ দিচ্ছেন বিজেপি-তে। বনশ্রী ছাড়াও যোগ দেবেন তৃণমূলের একাধিক নেতা নেত্রী। এদিকে বনশ্রী একদিকে যখন দল ছাড়ার চিঠি পাঠাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তখন অন্যদিকে কোর কমিটির বৈঠক করছেন কালীঘাটে। আজ কালীঘাটে কোর কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর সহ দলের সর্বোচ্চ নেতৃবৃন্দ।

দলত্যাগীদের ইঙ্গিত করে মমতা বলেন, “কে এল, কে গেল তাতে কিছু এসে যায় না। নেতা নয়, কর্মীরাই দলের আসল সম্পদ। তাই চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। জয় নিশ্চিত।” উল্লেখ্য, আগামিকাল মেদিনীপুরে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। সেখানেই শুভেন্দু-সহ একাধিক প্রাক্তন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর। সূত্রের খবর আগামীকালের সভায় অন্তত ৫ জন তৃণমূলের শীর্ষনেতা যোগ দেবেন বিজেপিতে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েদেন, যারা এখনও আছে কিন্তু যাব যাব করছে, তাদের সঙ্গে শেষবারের জন্য বসুন বোঝান। যদি না বোঝে যেখানে যাবে যাক। যে থাকতে চায় থাকবে, যারা ভয় পাচ্ছে তাদের দরকার নেই। আমি একাই লড়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ইঙ্গিত দেন নেতা বা নেত্রী নিয়ে তাঁর দল চলেনা। তিনি বলেন, কর্মীরাই আমার দলের সম্পদ। কেউ থাক বা না থাক, আমার কর্মীদের নিয়ে আমি একাই লড়ে নেব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন