আজ হাইভোল্টেজ ভোটে নন্দীগ্রামের ৮০ টি বুথে এজেন্ট দিতে পারল না তৃণমূল।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ হাইভোল্টেজ ভোটে নন্দীগ্রামের ৮০ টি বুথে এজেন্ট দিতে পারল না তৃণমূল। ১৪৪ ধারা, সীমানা সিল থেকে আকাশপথে নজরদারি নন্দীগ্রামে সুষ্ঠু ও অবাধ ভোট করতে কোন ত্রুটি রাখেনি কমিশন। আর আজ ভোটের শুরুতেই উত্তেজনা ছড়ায় সোনাচুড়ায়।

আরও পড়ুনঃ ভোটের আগে কেশপুরে কুপিয়ে খুন তৃণমূল কর্মী, এলাকায় চরম উত্তেজনা।

তৃণমূলের অভিযোগ সেখানে বিজেপি ব্যাপক বোমাবাজি করছে। অভিযোগ পেয়েই সেখানে ছুটেছে কেন্দ্রীয় বাহিনী। আপাতত ওই এলাকা তাদের দখলে। অন্যদিকে ১ নং ভেকুটিয়ায় আত্মঘাতী এক বিজেপি কর্মী। বিজেপি কর্মীদের অভিযোগের তির বিজেপির দিকে। অভিযোগ-পাল্টা অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রাম। এদিকে ভোট দিয়ে নিজের এলাকা চষে বেরাচ্ছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তবে তিনি এও জানিয়েছেন সব বুথে তিনি জেতে পারছেন না।

অন্যদিকে রেয়পারা থেকে কন্ট্রোল রুমে বসে ভোটের দিকে লক্ষ্য রাখছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে অভিযোগ নন্দীগ্রামের ৮০ টি বুথ বিজেপি ক্যাপচার করায় কোন পোলিং এজেন্ট দিতে পারেনি তৃণমূল। শুভেন্দু নিজেও সংবাদ মাধ্যমকে বলেছেন ৮০ টি বুথে নেই তৃণমূলের পোলিং এজেন্ট। তৃণমূলের পক্ষ থেকে আরও অভিযোগ প্রথম দুই ঘণ্টা ও দ্বিতীয় দুই ঘণ্টায় ৩৫ শতাংশ ভোট করিয়ে নিয়েছে বিজেপি।তবে কমিশনের হস্তক্ষেপে অবশেষে ৭০ টি বুথে পোলিং এজেন্ট দিল তৃণমূল।

আজ হাইভোল্টেজ ভোটে নন্দীগ্রামের ৮০ টি বুথে এজেন্ট দিতে পারল না তৃণমূল। অন্যদিকে বিজেপির অভিযোগ ১৮০ টি বুথে তৃণমূলের জন্য তাদের এজেন্ট দিতে পারেনি তারা। এছারা সকাল ১১ টা অব্দি মোট ৩৮.৭ শতাংশ ভোট হয়েছে রাজ্যে। এর মধ্যে নন্দীগ্রামে ভোট হয়েছে ৩৪.১২ শতাংশ। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত নন্দীগ্রামে এখন চলছে ক্ষমতা দখলের লড়াই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর