স্বল্পবসনা নর্তকীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল সভাপতি! উড়ল টাকা, নিন্দার ঝড় এলাকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলায় একের পর এক দুর্নীতি মামলায় জেরবার তৃণমূল কংগ্রেস। আর্থিক দুর্নীতিতে শাসকদলের একাধিক নেতা মন্ত্রী গ্রেফতার হওয়ার ঘটনায় ক্রমশ চাপ বেড়ে চলেছে সরকারের ওপর, অথচ বিনোদনের যেন কোন রকম অভাবই নেই!

আরও পড়ুনঃ গরু পাচারের সঙ্গে খাদ্য দফতরের যোগ! খতিয়ে দেখতে শুরু করল সিবিআই

সম্প্রতি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে একটি ভিডিও ক্রমশ ভাইরাল হয়ে চলেছে, যেখানে তৃণমূলের এক পঞ্চায়েত সভাপতিকে অশ্লীল নাচ গানের আসরে কোমর দোলাতে দেখা গিয়েছে।

24 12

একইসঙ্গে সেই আসরে টাকা ওড়ানোর অভিযোগ পর্যন্ত উঠেছে আনোয়ারুল হক নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, স্বাধীনতা দিবস উপলক্ষে এই অশ্লীল নাচের আসর বসান শোভানগর গ্রাম পঞ্চায়েতের সভাপতি আনোয়ারুল হক। মঞ্চে যখন খোলামেলা পোশাকে এক তরুণী চটুল গানে কোমর দোলাচ্ছেন সেই সময় মঞ্চে বসে তাল ঠুকছেন পঞ্চায়েত সভাপতি।

স্বল্পবসনা নর্তকীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল সভাপতি! উড়ল টাকা, নিন্দার ঝড় এলাকায়

মঞ্চের নিচে নাচে মেতেছেন তৃণমূল কর্মী-সমর্থকরাও। কেউ কেউ আবার মঞ্চে উঠে এসে টাকার নোট ছড়িয়েছেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মাথাচারা দিয়েছে বিতর্ক। এই ঘটনার পর থেকেই পঞ্চায়েত সভাপতি আনোয়ারুল হক নিজের মোবাইল ফোন বন্ধ রেখে গা টাকা দিয়েছেন।

স্বল্পবসনা নর্তকীর সঙ্গে কোমর দোলাচ্ছেন তৃণমূল সভাপতি! উড়ল টাকা, নিন্দার ঝড় এলাকায়

23 12

এই ভিডিও সম্প্রতি গণমাধ্যমে ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন মালদহের ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। স্বাধীনতা দিবস উপলক্ষে এমন অশালীন ঘটনার তীব্র নিন্দা করে তিনি বলেন, এই বিষয়টি জেলা সভাপতিকে জানাবেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন