ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, মোদীর গ্যারান্টির পাল্টা ‘দিদির ১০ শপথ’

একশো দিনের কাজের টাকা, গ্যাসের দাম থেকে শুরু করে আরও কী কী উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে (TMC Manifesto)?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। প্রথম দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে ইস্তেহার প্রকাশ করল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূলের অমিত মিত্র, ডেরেক ও’ব্রায়েন সাংবাদিক বৈঠক করে ইস্তেহার প্রকাশ করেন। একশো দিনের কাজের টাকা, গ্যাসের দাম থেকে শুরু করে আরও কী কী উল্লেখ রয়েছে তৃণমূলের ইস্তেহারে (TMC Manifesto)?

ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, মোদীর গ্যারান্টির পাল্টা 'দিদির ১০ শপথ'

আরও পড়ুন: রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

তৃণমূলের ইস্তেহারে উল্লেখ করা হয়েছে দিদির (মমতা বন্দ্যোপাধ্যায়) ১০ শপথের কথা। এই শপথকে কেন্দ্র করে ১৫ টি অধ্যায় রয়েছে। সেগুলি হল, – বাংলার উন্নয়ন (নিশ্চিত সুশাসন), বাংলার সমৃদ্ধি (আর্থিক শ্রীবৃদ্ধি), শিল্পায়নের জোয়ার, কৃষকের উন্নয়ন, শিক্ষার অগ্রগতি, সুস্বাস্থ্যের অঙ্গীকার, দৈনন্দিন জীবনের পরিকাঠামোর অগ্রগতি, স্বাবলম্বী নারী, সুরক্ষিত নতুন সমাজ, সংস্কৃতির সংরক্ষণ, সুরক্ষিত পরিবেশ, যুবশক্তির বিকাশ, সংস্কৃতি-ঐতিহ্য-পর্যবেক্ষণ। তৃণমূল নেত্রী কাকলি ঘোষ দস্তিদার জানান, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের সঙ্গে কেন্দ্রে সরকার গঠনের সময় থেকেই এই প্রতিশ্রুতি পালন করবে।

ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, মোদীর গ্যারান্টির পাল্টা 'দিদির ১০ শপথ'

দিদির শপথে যে উল্লেখযোগ্য পয়েন্টগুলি রয়েছে,
১. বর্ধিত আয়, শ্রমিকদের সহায়: সমস্ত জব কার্ড হোল্ডারদের ১০০ দিনের কাজের গ্যারান্টি দেওয়া হবে, যার নূন্যতম মজুরি হবে ৪০০ টাকা।

২. জ্বালানির জ্বালা কমবে, দেশের জ্বালা ঘুচবে: প্রত্যেক দারিদ্রসীমার নীচে বসবাসকারি পরিবারকে দশটি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে।

৩. আমাদের অঙ্গীকার, নিরাপত্তা বাড়বে সবার: প্রান্তিক জনগোষ্ঠীর যুবকদের উন্নতির স্বার্থে ওবিসি, এসসি-এসটিদের জন্য উচ্চশিক্ষা বৃত্তি বাড়ানো হবে। বৃদ্ধভাতা বাড়িয়ে মাসে এক হাজার টাকা করা হবে।

৪. অনেক হয়েছে শাসন, এবার দুয়ারে রেশন: প্রত্যেক রেশন কার্ড হোল্ডারকে প্রতি মাসে বিনামল্যে পাঁচ কেজি রেশন দেওয়া হবে।

৫. দেশজুড়ে বাড়ি, হবে সবারই: দেশের সকল নাগরিককে পাকা ও নিরাপদ আশ্রয় দেওয়া হবে।

ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, মোদীর গ্যারান্টির পাল্টা ‘দিদির ১০ শপথ’

ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তৃণমূলের ইস্তেহার প্রকাশ, মোদীর গ্যারান্টির পাল্টা 'দিদির ১০ শপথ'

৬. স্বচ্ছ আইন, স্বাধীন ভারত: সিএএ বিলুপ্ত করা হবে। বন্ধ করা হবে এনআরসি। ভারতে ইউসিসি প্রয়োগ করা হবে না।

৭. এগিয়ে বাংলা, এগোবে ভারত: পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ১৩-১৮ বছর বয়সী ছাত্রীদের বার্ষিক এক হাজার ও এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হবে। আয়ুষ্মান ভারতের বদলে চালু হবে স্বাস্থ্যসাথী প্রকল্প যার মাধ্যমে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত বীমা পাওয়া যাবে।

৮. স্বল্পমূল্যে পেট্রপণ্য, ভারতবর্ষে সকলে ধন্য: পেট্রল ও সিলিন্ডারের দাম কমানো হবে, সাশ্রয় হবে আমজনতার। পেট্রপণ্যের দামের ওঠানামা নিয়ন্ত্রণ করতে আলাদা তহবিল তৈরি হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর