রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

Ram Nabami: হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি না পেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্রদেও দুবে। সেই মামলার শুনানিতেই শর্ত দেন, বিচারপতি জয় সেনগুপ্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আর মাত্র দু’দিন পর থেকে শুরু লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই রাজ্যজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। সেই কারণে কলকাতা হাই কোর্ট রামনবমীর মিছিলের ক্ষেত্রে কিছু শর্ত বেধে দেয়। যেমন, মিছিলে অস্ত্র নেওয়া যাবে না, কোনও প্ররোচনামূলক বক্তব্য রাখা যাবে না, ২০০-র বেশি লোক থাকবে না মিছিলে, উচ্চ শব্দমাত্রার বক্স বাজানো যাবে না।

আরও পড়ুন: রাম কারও পৈতৃক সম্পত্তি নয়, রামনবমীর মিছিলে অংশ নিয়ে মন্তব্য শতাব্দীর

কিন্তু, আদালতের সমস্ত নির্দেশকে উপেক্ষা করেই হাওড়ায় পালন হল রামনবমী। মিছিলে অস্ত্র নিয়ে বেরোলেন গেরুয়া কর্মী-সমর্থকেরা। তবে, গতবারের চেয়ে সংখ্যায় অনেক কম ছিল। পাশাপাশি, বাজানো হল ডিজে-ও। রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। সেই মিছিলেই দেখা গেল তলোয়ার!

রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

অন্যদিকে, হাওড়ায় রামনবমীর মিছিল করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। হুডখোলা গাড়িতে ঘুরলেন জোড়াফুল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি না পেয়ে হাই কোর্টে মামলা করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্রদেও দুবে। সেই মামলার শুনানিতেই শর্ত দেন, বিচারপতি জয় সেনগুপ্ত।

রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

এবার রাজ্যে শুধু বিজেপিই নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসও পাল্লা দিয়ে পালন করছে রামনবমী। একাধিক জেলায় মিছিলে অংশ নিয়েছেন জোড়াফুল নেতানেত্রীরা। সিউড়িতে সেরকমই রামনবমীর মিছিলে যোগ দিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। অন্যদিকে, ঘাটালের তৃণমূলপ্রার্থী দীপক অধিকারী ওরফে দেব রামনবমীর অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, ‘জয় শ্রীরাম’। সঙ্গে আবার জুড়ে দেন ‘জয় সীতারাম’ স্লোগানও।

রামনবমীর মিছিলে বিজেপির অস্ত্র প্রদর্শন, বাজল ডিজে-ও, আদালতের সব নির্দেশ অমান্য হাওড়ায়!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত