নজরবন্দি ব্যুরোঃ গণধর্ষণের পর প্রবল রক্তপাত। ঘটনায় মৃত্যু এক নাবালিকার। হাঁসখালির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার ছেলে ব্রজগোপাল গোয়ালা। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে।
আরও পড়ুনঃ ধর্ষণের পর মৃত্যু, জোর করে পড়ানো হল দেহ, অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে


অভিযোগ, গত সোমবার জন্মদিনের পার্টি রেখেছিল তৃণমূল নেতার ছেলে । সেখানেই আমন্ত্রণ জানানো হয় নাবালিকাকে। সেখানেই ধর্ষণের অভিযোগ উঠেছে। সেই ঘটনায় শনিবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপর রবিবার ব্রজগোপালকে আটক করে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি দেখা দেওয়ার পরেই গ্রেফতার করা হয়েছে।

শনিবার রাত থেকে বেপাত্তা তৃণমূল সদস্য সমর গোয়ালা। এর আগে তার বিরুদ্ধে গুণ্ডামির অভিযোগ উঠেছে। পঞ্চায়েত নির্বাচনের আগে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। এরপরেও তাঁর বিরুদ্ধে দলের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাঁর প্রভাবে কেউ মুখ খুলতে নারাজ।


নাবালিকার পরিবারের দাবি, একজন মহিলা এবং কয়েকজনকে দিয়ে ওই রাতে বাড়ি পাঠানো হয়েছিল। ব্রজগোপালের বাড়ির লোক জানিয়েছে, ১৪ বছরের মেয়েটি পার্টিতে অসুস্থ হয়ে পড়ে। এমনকি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলা হলে নাবালিকা রাজি হয়নি বলে অভিযোগ। এরপর মঙ্গলবার সকালে মৃত্যু হয় তাঁর।
হাঁসখালির ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতার ছেলে, নৃশংস ঘটনা

মৃতার পরিবারের দাবী, জোর করে তার দেহ স্থানীয় শ্মশানে দাহ করাতে বাধ্য করে তৃণমূল নেতা এবং তাঁর দলবল। পরিবারের অভিযোগ, মেয়ের মৃত্যুর পর থেকেই তাঁরা আতঙ্কে ছিলেন। অভিযোগ, নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছে। ওই পার্টিতে পাঁচ জন পুরুষ ছিল। প্রথমে পুলিশের তরফেও অভিযোগ নেওয়া হয়নি। পরে চাইল্ড লাইনের কর্মীদের আশ্বাসে থানায় অভিযোগ দায়ের করেন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



