‘ওঁনার চিকিত্সার প্রয়োজন’, রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ কুণাল ঘোষের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যপাল জগদীকে ধনকরকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছেন, ‘ওঁনার চিকিত্সা প্রয়োজন।’ মঙ্গলবার কুণাল ঘোষ আরও বলেন, ‘বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্যপাল, প্রত্যেকেই একটা বাচ্চা ছেলের পিছনে পড়েছে।’

আরও পড়ুন: গ্রেফতার সুরেশ রায়না, পরে জামিনে মুক্ত! কিন্তু কেন?

প্রসঙ্গত, সোমবার বিকেলে রাজভবন থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেখান থেকেই একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। নিশানা করেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সাংবিধানিক সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘ডায়মন্ড হারবার কারও জমিদারি নয়। আমি ওখানে গিয়ে একজন জুনিয়র অফিসারকে ডাকলাম। তিনি এলেন না। গোটা রাজ্যে আইনের শাসন নেই। ডায়মন্ড হারবারে আমার প্রতি প্রশাসনের ভূমিকায় লজ্জায় মাথা ঝুঁকে যাচ্ছে। তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন পরিবর্তন আসছে। ডায়মন্ড হারবারে আমার প্রতি পুলিশের আচরণের তদন্ত হবে। ডায়মন্ড হারবারে কি দেশের আইন চলে না? ওখানকার পুলিশ প্রশাসন কি জানে না যে রাজ্যপালকে গার্ড অব অনার দিতে হয়?’

‘ওঁনার চিকিত্সার প্রয়োজন’, রাজ্যপালকে কড়া ভাষায় আক্রমণ কুণাল ঘোষের, এদিনের এই মন্তব্যের পালটা দিতে গিয়ে কুণাল ঘোষ বলেন, ‘একটা নাতির বয়সী ছেলেকে একসঙ্গে বিজেপি-রাজ্যপাল সবাই মিলে টার্গেট করেছে। টুইট করতে না পারলে ওনার ভাল লাগে না। এরপর সকাল ৯টার পর জিলিপি পাওয়া যায় না, সেটা নিয়েও উনি টুইট করতে পারেন!’ এরপরই ধনকরকে উদ্দেশ্য করে কুনাল ঘোষ বলেন, ‘ওনার চিকিত্সা প্রয়োজন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন