নজরবন্দি ব্যুরো: ক্রিকেট মহলে ধাক্কা, এবার মুম্বইয়ে গ্রেফতার হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না। শুধু তিনিই নন, তাঁর সঙ্গে গ্রেফতার হয়েছেন বলি গায়ক গুরু রনধাওয়াও। সূত্রের খবর, মুম্বইয়ের ড্রাগন ফ্লাই ক্লাবে অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার করা হয় তাঁদের।
আরও পড়ুন: ৫ বছরের শিশুকে ধর্ষণ করে নৃশংস খুন, অবশেষে দোষীকে ফাঁসির সাজা শোনাল আদালত


সোমবার গভীর রাতে ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যেই ছিলেন রায়না এবং গুরু। তাঁদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর। যদিও দু’জনেই জামিনে আপাতত মুক্ত রয়েছেন।
গ্রেফতার সুরেশ রায়না, পরে জামিনে মুক্ত! কিন্তু কেন, প্রসঙ্গত, সোমবারই করোনার জন্য নাইট কার্ফু জারি করেছিল মহারাষ্ট্র সরকার। এমনকি ক্লাব বন্ধ করার নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিল তারা। সেইসঙ্গে নতুন বছরকে মাথায় রেখে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি অবধি করোনা রুখতে বেশ কিছু নিয়ম এনেছে সরকার। সেই নিয়ম না মেনে অতিরিক্ত সময় খোলা ছিল ক্লাব। সেখানে ছিলেন রায়না-সহ অন্যেরা। সেই জন্যই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর।








