১৫ কোটি টাকার ব্যবধান, ব্যয় কম হলেও আয়ের নিরিখে তৃণমূল কে টেক্কা দিল সিপিআইএম!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১৫ কোটি টাকার ব্যবধান, দলীয় আয়ের নিরিখে তৃণমূল কে পেছনে ফেলল সিপিআইএম! রাজ্যে ভরাডুবি ঘটেছে সিপিআইএমের। নেই একটিও আসন। তারপরেও দলীয় আয়ের নিরিখে তৃণমূলকে ব্যাপক পিছনে ফেলল সিপিআইএম। ভারতের নির্বাচন কমিশনে জমা দেওয়া দুই দলের আয়–ব্যয়ের হিসাব দেখলেই চোখ কপালে উঠছে।

আরও পড়ুনঃ দুর্নীতির কথা স্বীকার SSC-র, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে নবম-দ্বাদশে নিয়োগ চলতি বছরেই।

দলের বাৎসরিক আয়ে প্রায় ১৫ কোটি টাকার ব্যবধান তৃণমূল আর সিপিআইএমের! দুই দলই বর্তমানে একটি করে রাজ্যে ক্ষমতায় রয়েছে। সিপিআইএম কেরলে এবং তৃণমূল পশ্চিমবঙ্গে। চলতি বছরে নির্বাচন কমিশনে তৃণমূল যে হিসাব জমা দিয়েছে, সেই হিসেব অনুযায়ী, ২০১৯–২০ অর্থবর্ষে তাঁরা আয় করেছে ১৪৩ কোটি ৬৭ লক্ষ ৬৩ হাজার ১৪৫ টাকা।

tmc

এদিকে ২০২০–র নভেম্বরে কমিশনের কাছে নিজেদের আয়–ব্যয়ের হিসেব জমা দিয়েছিল সিপিআইএম। ২০১৯–২০ অর্থবর্ষে তাদের আয় ১৫৮ কোটি ৬২ লক্ষ ১১হাজার ৬২৮ টাকা! যা তৃণমূলের সাথে ১৫ কোটি টাকার ব্যবধান। তবে আয়ের দিক থেকে পিছিয়ে থাকলেও সিপিআইএমের থেকে ব্যয় বেশি করেছে তৃণমূল। কমিশনে জমা দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৯–২০ অর্থবর্ষে ১০৭ কোটি ২৭ লক্ষ ৭০ হাজার ৭৪৯ টাকা খরচ হয়েছে তৃণমূলের।

 

অন্যদিকে তৃণমূলের থেকে ১৫ কোটি টাকা বেশি আয় করেও সিপিআইএমের খরচ হয়েছে ১০৫ কোটি ৬৮ লক্ষ ৬৯ হাজার ৪২৫ টাকা। অর্থাৎ ২০১৯–২০ অর্থবর্ষে তৃণমূলের থেকে প্রায় ২ কোটি টাকা ব্যয় কম করেছে সিপিআইএম। রাজনৈতিক মহলের ব্যাখ্যা তৃণমূলের মোট খরচের ৯০ শতাংশের বেশি খরচ পশ্চিমবঙ্গেই। সেখানে সিপিআইএম খরচ করেছে দেশ জুড়ে। সেক্ষেত্রে তৃণমূলের থেকে খরচের দিকে অনেকটাই পিছিয়ে সিপিআইএম।

১৫ কোটি টাকার ব্যবধান, দলীয় আয়ের নিরিখে তৃণমূল কে পেছনে ফেলল সিপিআইএম!

৫ কোটি টাকার ব্যবধান, দলীয় আয়ের নিরিখে তৃণমূল কে পেছনে ফেলল সিপিআইএম! রাজ্যে ভরাডুবি ঘটেছে সিপিআইএমের। নেই একটিও আসন। তারপরেও দলীয় আয়ের নিরিখে তৃণমূলকে ব্যাপক পিছনে ফেলল সিপিআইএম।

উল্লেখ্য, ২০১৯–২০ অর্থবর্ষে মোট আয়ের নিরিখে সব দলকে টেক্কা দিয়েছে বিজেপি। এই অর্থবর্ষে দেশের সব দল মিলে যা আয় করেছে বিজেপি একাই তাঁর দ্বিগুনের বেশি রোজগার করেছে। বিজেপি এই অর্থবর্ষে আয় করেছে ৩,৬২৩ কোটি টাকা। যার মধ্যে ২,৫৫৫ কোটি টাকা বিজেপি পেয়েছে ইলেক্টোরাল বন্ড থেকে। এদিকে কংগ্রেস আয় করেছে ৬৮২ কোটি

দেশের রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনে শেষ যে অডিট রিপোর্ট জমা দিয়েছে তা ২০১৯–২০ সালের। সেই রিপোর্টই প্রকাশ করেছে কমিশন। বিভিন্ন দলের পেশ করা হিসাবে দেখা যাচ্ছে, বাকি সব দল মিলে যা আয় করেছে ২০১৯–২০ সালে, একা বিজেপি–র আয় ছিল তার দ্বিগুণের বেশি। ৩,৬২৩ কোটি ২৮ লক্ষ ৬ হাজার ৯৩ টাকা। এই অর্থবর্ষে কংগ্রেসের মোট আয় ছিল ৬৮২ কোটি ২১ লক্ষ ৭ হাজার ৫১ টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর