দুর্নীতির কথা স্বীকার SSC-র, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে নবম-দ্বাদশে নিয়োগ চলতি বছরেই।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্নীতির কথা স্বীকার SSC-র, কিন্রু মুখে কুলুপ! কদিন ধরেই এই দাবি করছিলেন চাকরিপ্রার্থীরা। অবশেষে তাঁদের মুখে হাসি ফুটতে চলেছে। নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণির শিক্ষক পদপ্রার্থীরা ২০২১ সালের ৩০ শে জানুয়ারি থেকে আদালতের অনুমতি নিয়ে সল্টলেকে সেন্ট্রাল পার্কের ৫ নম্বর গেটের পাশে অবস্থান বিক্ষোভ ও রিলে-অনশন চালাচ্ছিল। গত ১ লা আগস্ট এই আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর বাড়ি যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য। কিন্তু শিক্ষা মন্ত্রী সেই সময় বাড়িতে ছিলেন না।

আরও পড়ুনঃ ফের সংক্রমণের শিখরে কলকাতা, ২৪ ঘন্টায় রাজ্যে প্রাণ গেল ১২ টি

পরে শিক্ষামন্ত্রীর উদ্যোগে তাঁরা বৈঠকে বসেন এসএসসির চেয়ারম্যান শুভশঙ্কর সরকারের সাথে। ২রা আগস্ট আন্দোলনকারীদের প্রতিনিধিদল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্করবাবুর সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে আন্দোলনকারীরা চেয়ারম্যানের সামনে স্কুল সার্ভিস কমিশনের সমস্ত দুর্নীতির প্রমাণ তুলে দেন।চাকরিপ্রার্থীরা বৈঠক শেষে জানান তাঁদের অভিযোগে মান্যতা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। কার্যত দুর্নীতির কথা স্বীকার SSC-র!

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আন্দোলনকারীদের সেই সমস্ত দুর্নীতির কথা স্বীকার করলেও তিনি তার পরিপ্রেক্ষিতে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের নিয়োগের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন তা জানাননি। অপরদিকে মহামান্য কলকাতা হাইকোর্টের অনুমোদন নিয়ে চলা নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর মেধা তালিকাভুক্ত শিক্ষক পদপ্রার্থীদের ১৮৭ দিনের ধরনা মঞ্চ গত ৪ঠা আগস্ট বিধান নগর থানার পুলিশ প্রবল বর্ষণের মধ্যে রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেয়। এতেই ফুঁসে ওঠেন চাকরিপ্রার্থীরা।

দুর্নীতির কথা স্বীকার SSC-র!

গতকাল শুরু হয় চরম আন্দোলন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গ্রেফতার করে কয়েকজন হবু শিক্ষককে। এই অবস্থায় ক্ষভের আগুনে জ্বলতে থাকেন হবু শিক্ষকরা। জানিয়ে দেন চাকরি না পাওয়া পর্যন্ত ব্যাপক ভাবে আন্দোলন চলবে। সূত্রের খবর, বেগতিক দেখে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আজ বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে। শিক্ষামন্ত্রী চেয়ারম্যান কে সাফ জানান দ্রুত সমস্যার সমাধান করে নিয়োগ করার জন্যে।

জানা গিয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের জন্যে খুব দ্রুত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। তাঁদের অভিযোগ শোনা হবে এবং আইন মেনে তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে চলতি বছরেই। সূত্রের দাবি নিয়োগ পাবেন সব অপেক্ষমান চাকরিপ্রার্থীরাই।

দুর্নীতির কথা স্বীকার SSC-র, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে নবম-দ্বাদশে নিয়োগ চলতি বছরেই।
দুর্নীতির কথা স্বীকার SSC-র, শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে নবম-দ্বাদশে নিয়োগ চলতি বছরেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর