তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার বিধাননগরের তৃণমূল কাউন্সিলার রঞ্জন পোদ্দার, চাপে পুর প্রশাসন

তোলাবাজির অভিযোগে বিধাননগর পুরনিগমের কাউন্সিলার ও বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে গ্রেপ্তার করল পুলিশ, তদন্তে উঠে আসছে নতুন তথ্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিধাননগর পুরনিগমে ফের রাজনৈতিক অস্বস্তি। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হল তৃণমূল কাউন্সিলার তথা বোরো চেয়ারম্যান রঞ্জন পোদ্দারকে। বুধবার বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। ঘটনায় নতুন করে আলোচনায় উঠে এসেছে পুর প্রশাসনের স্বচ্ছতা ও স্থানীয় স্তরের অভিযোগের বিষয়টি।

Ranjan Poddar বিধাননগর পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। রাজনৈতিক মহলে তিনি প্রাক্তন বিধায়ক Sujit Bose-র ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। উল্লেখযোগ্যভাবে, সম্প্রতি পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে গ্রেপ্তার করেছে তদন্তকারী সংস্থা।

সূত্রের দাবি, সল্টলেক এলাকার একাধিক হকার ও ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। বুধবার প্রথমে রঞ্জন পোদ্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনাকে ঘিরে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক কয়েক দিনের একাধিক পদক্ষেপ। মঙ্গলবার রাতে তৃণমূল কাউন্সিলার দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ অমিত চক্রবর্তী ওরফে ননীকে গ্রেপ্তার করে পুলিশ। দেবরাজ চক্রবর্তী প্রাক্তন বিধায়ক Aditi Munshi-র স্বামী এবং বিধাননগরের মেয়র পারিষদ হিসেবেও দায়িত্বে রয়েছেন।

এর আগেও বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সমরেশ চক্রবর্তী গ্রেপ্তার হয়েছিলেন। ফলে ধারাবাহিক এই ঘটনাগুলি ঘিরে স্থানীয় রাজনীতি ও পুর প্রশাসনকে কেন্দ্র করে চাপ আরও বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর