নজরবন্দি ব্যুরো: সামনেই পঞ্চায়েত নির্বাচন! আর পঞ্চায়েতের আগেই বিভিন্ন দুর্নীতির দায়ে অস্বস্তিতে পড়েছে শাসকদল! কখনও নিয়োগ দুর্নীতি, আবার কখনও কয়লা, কখনও গরুপাচার! দুর্নীতির অভিযোগে তৃণমূলের হেভিওয়েট নেতাদের গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সব মিলিয়ে উত্তপ্ত রাজ্য-রাজনীতি!
আরও পড়ুন: Naushad Siddiqui: পঞ্চায়েতের আগে নাটক করছে তৃণমূল! তীব্র কটাক্ষ নওশাদ সিদ্দিকির
এই পরিস্থিতিতে পঞ্চায়েতে আসন দখলে মরিয়া শাসক দল। জেলায় জেলায় তৃণমূলের নবজোয়ার কর্মসূচী নিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই অভিষেকের উত্তরবঙ্গের জেলাসফর শেষ! এবার দক্ষিণবঙ্গে তৃণমূলের ‘নবজোয়ার’। আজ পৌঁছে যাবেন বীরভূমে। কিন্তু জেলায় পা রাখার আগেই ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল!

তৃণমূলের নবজোয়ার কর্মসূচির আগেই বীরভূমের সাঁইথিয়ায় দেখা মিলল চরম গোষ্ঠীদ্বন্দ্বের! একটি আলোচনা সভায় এলাকার তৃণমূল ব্লক সভাপতি বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিলেন পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল। অভিযোগ, ব্লক সভাপতি কখনই জেলা নেতৃত্বের নির্দেশই মানেন না। সব সময় নির্দেশের বাইরে গিয়েই কাজ করেন তিনি। জেলা নেতৃত্বরা সভ সময় বলেছেন, একসঙ্গে বসে উন্ন্যনের আলোচনা করতে। কিন্তু উনি তো কখনই কোনও আলচনায় বসেন না।” পঞ্চায়েতের প্রধানের এই অভিযোগে ফের বাড়ল রাজনৈতিক শোরগোল।

ওই সভায় ব্লক সভাপতি সাবের আলির পাশাপাশি তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন পঞ্চায়েতের প্রধান তুষার কান্তি মণ্ডল। পঞ্চায়েতের প্রধানের দাবি, ব্লক সভাপতি সাবের আলিকে ব্লক সভাপতি হিসেবে রাখা হলে তৃণমূলের চরম ক্ষতি হয়ে যাবে।” যদিও এই সমস্ত অভিযোগকে অস্বীকার করেছেন ব্লক সভাপতি সাবের আলি। এপ্রসঙ্গে তিনি জানান, “এই সমস্ত অভিযোগ মিথ্যা! আমাকে ফাঁসানো হচ্ছে। এই অভিযোগ গুলি কেউ প্রমাণ করতে পারবে না। আমি দলের একনিষ্ঠ সৈনিক। দলের হয়ে কাজ করি। আর সারাজীবন তৃণমূলের হয়ে কাজ করে যাব।
Abhishek Banerjee-র নবজোয়ার কর্মসূচীর আগেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষোভ উপড়ে দিলেন তৃণমূল নেতা




