‘হিরণের জন্য আমার কষ্ট হয়’, হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আসন্ন লোকসভা নির্বাচনের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল লোকসভা কেন্দ্র। এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ তথা অভিনেতা দেব। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। দুর্নীতি ইস্যুতে একাধিকবার দেবকে কড়া ভাষায় আক্রমণ করেছেন হিরণ। ঘাটালে প্রচারে নেমেও দুবারের সাংসদকে বেলাগাম নিশানা চালিয়ে গিয়েছেন। বুধবার রামনবমীর দিনে ফের নতুন করে তরজা দেখা যায়। আর ফের একবার শান্ত মেজাজেই হিরণের অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন দেব (TMC Candidate Dev)। তাঁর কথায়, হিরণকে দেখে নাকি কষ্ট হয়। কেন এমন বললেন তিনি?

'হিরণের জন্য আমার কষ্ট হয়', হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?

আরও পড়ুন: ভোট আবহে কলকাতায় পারদ ৪০ ছুঁই ছুঁই, তাপপ্রবাহে পুড়বে দক্ষিণবঙ্গ, স্বস্তি কবে?

বুধবার ছিল রামনবমী। শাসক দল তৃণমূল (TMC) ও বিরোধী দল বিজেপি (BJP) উভয়েই উৎসব পালন করেন। তৃণমূল প্রার্থী দেব ঘাটালে রামনবমী পালন করেন। রাম মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন। তাঁর মুখে শোনা যায় জয় শ্রী রাম স্লোগান। এনিয়ে হিরণের (Hiran Chatterjee) কটাক্ষ, ভোটের জন্য এঁরা ধর্ম পাল্টে ফেলে। যখন যে ধর্মে ভোট পাবে তখন সেখানে ঢুকে যায়। বিজেপি প্রার্থীর মন্তব্য নিয়ে দেব প্রশ্ন তোলেন, ভগবান রাম কি বিজেপির পতাকা হাতে নিয়ে জন্মেছিলেন? তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের একটাই ধর্ম হওয়া উচিত মানব ধর্ম।’

'হিরণের জন্য আমার কষ্ট হয়', হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?
‘হিরণের জন্য আমার কষ্ট হয়’, হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?

কয়েকমাস আগে একটি অডিও ক্লিপ ভাইরাল হয় যেখানে দেবের বিরুদ্ধে কাটমানির অভিযোগ ওঠে। ওই অডিওকেই হাতিয়ার করে দুর্নীতি ইস্যুতে ফের একবার তৃণমূল প্রার্থীকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘ ঘাটাল লোকসভার যে বিশাল দুর্নীতি। তিনটে জায়গা থেকে তিনি ইস্তফা দিয়েছেন ভোটের আগে। কী কারণে? ৩ টে জায়গার ৪৪ টি চাকরি বিক্রি করেছেন। এখন ধরা পড়ে যাওয়ার ভয়, যে হিরণ চলে এসেছে, একটা একটা করে ফাঁস করে দেবে।’ এই অভিযোগের পাল্টা দেব বলেন, ‘হিরণকে দেখে আমার মাঝে মাঝে খুব কষ্ট হয়। নিজেই বলে নিজেই শোনে।’ পাশাপাশি খড়গপুরের বিধায়ক হয়েও হিরণ গত ৩ বছরে কোনও উন্নয়ন করতে পারেননি বলে দাবি তৃণমূলের তারকা প্রার্থীর।

‘হিরণের জন্য আমার কষ্ট হয়’, হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?

'হিরণের জন্য আমার কষ্ট হয়', হঠাৎ কেন প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে নিয়ে এমন মন্তব্যে দেবের?

আগামী ২৫ মে, ষষ্ঠ দফায় ঘাটালে ভোটগ্রহণ হবে। এবারের নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের বড় হাতিয়ার ঘাটাল মাস্টার প্ল্যান। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, রাজ্য সরকার এই প্রকল্পের খরচ দেবে। এই প্রতিশ্রুতি নিয়েও রাজনীতিতে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেব। তবে শেষ হাসি কে হাসবে তা জানা যাবে আগামী ৪ জুন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত