“স্ত্রীর থেকেও মূল্যবান নিজের সোনা” হলফনামায় জানালেন তৃণমূল প্রার্থী অরূপ রায়।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “স্ত্রীর থেকেও মূল্যবান নিজের সোনা” হলফনামায় জানালেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। কিছুক্ষন আগেই নিজের মনোনয়ন ও হলফনামা পেশ করেছেন মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ রায়। নিজের মনোনয়নের সাথে হলফনামায় বছর ৬৫র আইনজীবী অরূপবাবু নিজের ও স্ত্রীর সম্পত্তির বিবরন দিয়েছেন। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ কোটি টাকারও বেশি। এ হিসেব তাঁর দাখিল করা হলফনামা অনুসারে প্রাপ্ত।

আরও পড়ুনঃ মিনাখাঁয় গুলিবিদ্ধ তৃণমূল কর্মী, গ্রেফতার ৩ আইএসএফ কর্মী।

অরূপ রায় ও তাঁর স্ত্রী যৌথভাবে ২ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ২৮৭ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির মালিক। এ অবশ্য তাঁর ও তাঁর স্ত্রীর যৌথ সম্পত্তির হিসেব। দুজনের হাতে মোট নগদের পরিমাণ ৮৮ হাজার ৩৫ টাকা। তাঁর ও তাঁর স্ত্রীর ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত আমানতের পরিমাণ ১ কোটি ৫৮ লক্ষ ৪৯ হাজার ৭৯২ টাকা। বিভিন্ন সংস্থার শেয়ার, বন্ড প্রভৃতিতে দুজনের মোট গচ্ছিতের পরিমাণ ২২ লক্ষ ৫৩ হাজার ৮৭২ টাকুা। দুজনের মিলিত জীবন বিমার পরিমাণ ১ লক্ষ ৩৯ হাজার ৫৪৫ টাকা। অরূপ রায়ের নিজের কোনও গাড়ি নেই, তাঁর স্ত্রীর একটি মারুতি ভিটারা ব্রেজা গাড়ি রয়েছে, যার মূল্য ৯ লক্ষ টাকা। অরূপ রায়ের কাছে যে সোনার রয়েছে, তার দাম তাঁর স্ত্রীর কাছে যে সোনা রয়েছে তার তুলনায় বেশি, এমনটাই হলফনামায় জানিয়েছেন তিনি।

তাঁর ৪০০ গ্রামের সোনার আংটি রয়েছে, যার দাম সাড়ে ১৮ লক্ষ টাকা। আর অরূপের স্ত্রীর কাছে যে সোনা রয়েছে তার দাম ১৫ লক্ষের কিছু বেশি। দুজনের কাছে মিলিত সোনার পরিমাণের অর্থমূল্য ৩৩ লক্ষ ৮০ হাজার ৪৩ টাকা। অরূপ রায় ও তাঁর স্ত্রী যৌথভাবে ২ কোটি ২৬ লক্ষ ১১ হাজার ২৮৭ টাকা মূল্যের স্থাবর সম্পত্তির মালিক। এ ছাড়া অস্থাবর সম্পত্তিও রয়েছে। অরূপের ০.৯৭ একর কৃষিজমি রয়েছে যার মূল্য ৬২ লক্ষ ৯৩ হাজার ৩৯০ টাকা। একটি বাড়ি রয়েছে অরূপ রায়ের, হাওড়ার ধর্মতলা লেনে। ১৭০০ বর্গফুটের সে বাড়ি ৮৭ সালে ৬৫ হাজার টাকায় কিনেছিলেন অরূপ। এখন তার বাজারমূল্য, অরূপের হলফনামা অনুসারে ১৩ লক্ষ ৮১ হাজার ২৫০ টাকা। মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৭৬ লক্ষ ৭৪ হাজার ৬৪০ টাকা।

“স্ত্রীর থেকেও মূল্যবান নিজের সোনা” হলফনামায় জানালেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। দায় বলতে অরূপ দেখিয়েছেন, তাঁর স্ত্রীর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে নেওয়া গাড়ির লোন, যার পরিমাণ ৬ লক্ষ ৭৮ হাজার ৮২৭ টাকা। অন্যান্য দায়ের পরিমাণ ২২ লক্ষ ৮২ হাজার ৯৭৪ টাকা। তাঁর হলফনামা জমার পরেই ফের একজন বাড়ল তৃণমূলের কোটিপতি প্রার্থীর সংখ্যা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর