নজরবন্দি ব্যুরোঃ টাইটানিক ডুবে গেছিলো প্রায় একশো বছরের ও বেশি হয়ে গেছে। তবে টাইটানিক নিয়ে কৌতূহল এখনও শেষ হয়নি মানুষ জনের। অনেক প্রশ্ন ঘোরাফেরা করে মানুষের মনে তা নিয়ে। অনেকেও আবার কৌতূহল এই বিলাসবহুল জাহাজ নিয়ে কি ভাবে সজ্জিত ছিল বা সেই জাহাজে কি কি মেনু ছিল। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সেই মেনুর তালিকা। Taste Atlas নামক একটি সামাজিক মাধ্যমের পেজে প্রকাশ্যে আসে সেই মেনু।
আরও পড়ুনঃ খুকুমুনি ফিরছে নতুন অবতারে, আসছে নতুন ধারাবাহিক তুতে
সেই মেনু কার্ডের ছবি প্রকাশ্যে এনেছে Taste Atlas। সেই মেনু রে রয়েছে ব্রিল, কর্নড বিফ, সবজি,ডাম্পলিংস, সুইডিশ রুটি, মার্মালেড, ব্রেড ও মাখন, স্মোকড হেরিংস, জ্যাকেট আলু ইত্যাদি। তবে সমস্থ শ্রেণির খাদ্য ছিল ভিন্ন ভিন্ন । উচ্চ, নিম্ন, এবং মধ্য সকলের জন্য সেই খাদ্য তালিকা ছিল ভিন্ন ভিন্ন। তবে সকলের জন্য খাবার আলাদা আলাদা হলেও তাঁর মান ছিল যথেষ্ট ভালো।
![]()
১৯১২ সালে ১৫ এপ্রিল টাইটানিক এপ্রিল মাসে প্রথম সমুদ্র যাত্রার সময় ডুবে যায়। তা পৃথিবীর ইতিহাসে প্রায় সব চেয়ে বড় জাহাজ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় প্রায় ১৫০০ জনের ও বেশি মানুষ মারা গেছিলো। এই মারাত্বক ঘটনার কথা জানে না এমন লোক নেই। সম্প্রতি তাই এই ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই হুরমুরিয়ে ওঠে।
১০০ বছর পর টাইটানিকের মেনু ভাইরাল হল! ১৯১২ সালে ১৫ এপ্রিল টাইটানিক এপ্রিল মাসে প্রথম সমুদ্র যাত্রার সময় ডুবে যায়

Taste Atlas এর শেয়ার করা সেই মেনু কার্ড এর ছবি এবং জাহাজ সজ্জার ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায়। যা নিয়ে অনুরাগীদের মধ্যে মাতামাতি শুরু হয়ে যায়। অনেক অনুরাগী রা আবার মন্তব্য করেন এখানে যে মেনু আছে তা তো আমরা কোনদিন ও নামই শুনিনি।



