Serial: খুকুমুনি ফিরছে নতুন অবতারে, আসছে নতুন ধারাবাহিক তুতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ খুকুমনি ধারাবাহিকে দীপান্বিতা রক্ষিত খুকুমনির চরিত্রে অভিনয় করে সকল দর্শকদের মন জয় করে নিয়েছিল। সেই খুকুমনিই এখন নতুন ধারাবাহিকে অবতারন করতে চলেছে। এবার তাঁকে ফ্যাশনের ডিজানার হিসেবে দেখা যাবে। আগামী শুক্রবার প্রকাশ্যে এসেছে সেই ধারাবাহিকের ঝলক।

আরও পড়ুনঃ পঞ্চায়েত নির্বাচনেই মুকুলের কেন্দ্রে উপনির্বাচন! মুকুলকে নিয়ে সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূল-বিজেপি

আসছে নতুন ধারাবাহিক তুঁতে। Tunte Star Jalsha - YouTube

নতুন এই ধারাবাহিকের নাম তুঁতে। আগের খুকুমনি ধারাবাহিকের মতো এই ধারাবাহিকেও নাম অনুযায়ী নায়িকার নাম। এই ছবির ট্রেলার প্রকাশ্যে দেখা যায় গ্রামের মেয়ে তুঁতে। সে সেলাই এর কাজ খুব ভালো পারেন। বিভিন্ন কাপড় দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনার কাপড় নিমেষেই বানিয়ে দিচ্ছেন। এর জন্য প্রশংসাও পারছেন নানান জায়গায়।

Dipanwita-RakshitTunte-3

সেখানে তাঁকে তাঁর বাড়ির লোক নানান ছলে কৌশলে তাঁকে বড় ডিজাইনার হওয়ার লোভ দেখিয়ে এক বড়লোক পরিবারের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে তাঁদের বাড়ির পরিচারিকা হিসেবে নিয়োগ করেন। সেখানে গিয়ে আসল সত্যি টা জানতে পারে অভিনেত্রী। তবে তুঁতের স্বপ্ন হল সে বড় ডিজানার হবে। কিন্তু সেই স্বপ্ন আদৌ সফল হবে কিনা তা নিয়েই তৈরি হবে ধারাবাহিক টি।

খুকুমুনি ফিরছে নতুন অবতারে, সেই স্বপ্ন আদৌ সফল হবে কিনা তা নিয়েই তৈরি হবে ধারাবাহিক টি

Tunte: a new upcoming Bengali serial on Star Jalsha| Aaditionএই চরিত্রে খুকুমনির বিপরীতে দেখা যাবে পূর্ব সিরিয়াল ‘খেলাঘর’ এর শান্টুর। এখানে যেই পরিবারে পরিচালক হিসেবে ঢুকবে সেখানে ওই বাড়ির ছেলে হিসেবে দেখা যাবে তাঁকে। শুধু তাই নয় সেখানে তুঁতে কে সাপোর্ট করতেও দেখা যাবে নায়ককে। ধারাবাহিক টি কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত