বিশ্বকাপের কাউন্টডাউন শুরু, তার আগেই টিম ইন্ডিয়ার চিন্তা বাড়াল চোট-আঘাত। তলপেটের গুরুতর সমস্যায় ভুগছেন ভারতের টি-টোয়েন্টি দলের অন্যতম ভরসা Tilak Varma। অস্ত্রোপচার হওয়ায় আপাতত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে তাঁকে পাওয়া যাবে না। শুধু তাই নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে বড় প্রশ্নচিহ্ন।
৩১ জানুয়ারি নাগপুরে শুরু হতে চলেছে ভারতের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়। বিশ্বকাপের আগে এটিই ছিল প্রস্তুতির অন্যতম বড় মঞ্চ। ঘরের মাঠে New Zealand-এর কাছে টেস্ট সিরিজ় হারের পর সাদা বলের ক্রিকেটে ঘুরে দাঁড়ানোই ছিল লক্ষ্য। ঠিক সেই সময় তিলকের ছিটকে যাওয়া ভারতীয় ব্যাটিং অর্ডারের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সিরিজ়ের জন্য তাঁর বদলি খেলোয়াড়ের নাম খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে।


কী হয়েছে তিলক বর্মার?
বোর্ড সূত্রে খবর, ৭ জানুয়ারি রাজকোটে বিজয় হাজারে ট্রফি খেলতে যাওয়ার আগে ব্রেকফাস্টের সময় হঠাৎ তলপেটে ব্যথা অনুভব করেন তিলক। সঙ্গে সঙ্গে তিনি BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্সের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন। পরিস্থিতি বিবেচনা করে তাঁকে রাজকোটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। একাধিক স্ক্যানের পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। ঝুঁকি না নিয়ে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তিলক।
চিকিৎসকদের মতে, সম্পূর্ণ ফিট হতে তাঁর কমপক্ষে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। আগেও তলপেটে আঘাত লেগেছিল তাঁর, সেই পুরনো সমস্যাই ফের মাথাচাড়া দিয়েছে বলে অনুমান।
এর ফলে শুধু নিউ জ়িল্যান্ড সিরিজ় নয়, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম কয়েকটি ম্যাচও তাঁর মিস করার সম্ভাবনা প্রবল। ভারতের বিশ্বকাপ অভিযান শুরু ৭ ফেব্রুয়ারি, প্রতিপক্ষ আমেরিকা। ১২ ফেব্রুয়ারি নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি Pakistan এবং ১৮ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ।


প্রথম দু’টি ম্যাচ তুলনামূলক সহজ হলেও, পাকিস্তানের বিরুদ্ধে হাই-ভোল্টেজ ম্যাচে তিলককে না পাওয়া টিম ইন্ডিয়ার জন্য বড় সমস্যাই হবে। বিশ্বকাপের আগে তাঁর দ্রুত ফিট হয়ে ওঠাই এখন ভারতীয় টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বড় চিন্তা।







