নজরবন্দি ব্যুরোঃ গতমাসেই পাকিস্তান ক্রিকেট বোর্ড তথা পিসিবির তরফ থেকে ভারত-পাকিস্তান কে রেখে চার দেশীয় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার কথা জানানো হয়েছিল। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যে সম্পর্ক দেখা দিয়েছে তাতে এই মুহূর্তে যে বাইশ গজের সেই লড়াই যে কার্যত অসম্ভব সেকথা জানা ছিল সকলেরই। তবে আজ সরকারি ভাবে তাতে শিলমোহর দেন জয় শাহ। তবে বর্তমানে চার দেশীয় টুর্নামেন্ট কিংবা দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব না হলেও আসন্ন টি-টোয়েণ্টি বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়েছে সকলের মধ্যে।
আরও পড়ুনঃ রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ


যেখানে আগামী ২৩ অক্টোবর প্রথম ম্যাচেই বাবর আজমের মুখোমুখি হতে চলেছে হিটম্যানের ভারত। গত বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাপকভাবে ধরাশায়ী বিরাট কোহলির ভারত। তবে এবার ডনের দেশে ফের মুখোমুখি হবে দুই দেশ। যা নিয়ে এখন থেকেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে দুই দেশের ক্রিকেট অনুরাগীরা। তাই সমর্থকদের উন্মাদনার কথা মাথায় রেখে আজ সকাল থেকেই আসন্ন ভারত -পাক ম্যাচের টিকিট বিক্রি শুরু করে আইসিসি।
মাত্র পাঁচ ঘণ্টা, শেষ আসন্ন ভারত-পাক ম্যাচের টিকিট

মাত্র পাঁচ ঘণ্টা, তার মধ্যেই শেষ হয়ে যায় সমস্ত টিকিট! আজ বেলা সাড়ে এগারোটা নাগাদ আইসিসির তরফ থেকে তাঁদের ওয়েব সাইটে জানানো হয় সেকথা। যারফলে প্রবল হইচই পড়ে যায় দুই দেশের ক্রিকেট অনুরাগীদের মধ্যে। তবে ফের নতুন করে টিকিট ছাড়া হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানানো হয়নি আইসিসির তরফ থেকে।







