রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মাসখানেক আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল, আইসিসির উচিত ভারত-পাকিস্তানকে রেখে চার দেশীয় টুর্নামেন্ট চালু করা। সেখান থেকে যে অর্থ লাভ হবে, তা সদস্য দেশগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এতে ক্রিকেটকে আরও বেশি বিপনন যোগ্য করে তোলার পাশাপাশি, তুমুল জনপ্রিয়তা অর্জন করা যেতে পারে।

আরও পড়ুনঃ রাজ্যসভা শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন মনোনীত সাংসদ লতা মঙ্গেশকরকে

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই চার ক্রিকেটীয় দেশকে নিয়ে একটি টি-২০ সুপার সিরিজের প্রস্তাব দিয়েছিলেন। পাক বোর্ডের তথা রমিজ রাজার এহেন প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করলেন বিসিসিআই সচিব জয় শাহ। এক সাক্ষাৎকারে জয় বলেন, “আইপিএল উইন্ডো সম্প্রসারিত হচ্ছে এবং আইসিসি-র ইভেন্ট প্রতি বছর ক্রিকেটীয় সাইকেলের মধ্যে রয়েছে।

রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ
রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ

আমাদের প্রাথমিক দায়িত্বই হচ্ছে ঘরের মাঠে নিরাপদে দ্বিপাক্ষিক ক্রিকেটকে সুরক্ষিত করা। টেস্ট ক্রিকেটে জোর দিতে চাই। ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অলিম্পিক্সে এর অর্ন্তভুক্তিকরণের জন্য মুখিয়ে আছি। স্বল্পমেয়াদী বাণিজ্যিক ইভেন্টের থেকে এগুলোকেই আমরা প্রাধান্য দিতে চাই। অল্প সময়ের বেশি আয়ের কথা ভেবে লাভ নেই।“

রমিজ রাজার ভারত-পাক প্রস্তাবিত সিরিজ কি হবে? কি বললেন সচিব জয় শাহ

উল্লেখ্য, ২০১২ সালের পর থেকে আজ পর্যন্ত দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত-পাকিস্তান। দুই দেশের মধ্যে সম্পর্ক এখনও তলানিতে। আর সন্ত্রাসবাদের আবহে যে ২২ গজের লড়াই সম্ভব নয়, তা স্পষ্ট করে দিয়েছিল বিসিসিআই। এবার জয় শাহ যে বুঝিয়ে দিতে চাইলেন, পাকিস্তানের প্রস্তাবিক সিরিজে অংশ নিতে বিরাট কোনও আগ্রহ নেই ভারতের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন