রাজ্যসভা শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন মনোনীত সাংসদ লতা মঙ্গেশকরকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতকাল সকলকে বিদায় জানিয়ে অজানার দেশে পাড়ি দিয়েছেন দেবী স্বরস্বতীর মানসকন্যা কোকিলকণ্ঠী গায়িকা লতা মঙ্গেশকর। তাঁর এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। তার মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছে প্রতিবেশী দেশ থেকেও শোক বার্তা।

আরও পড়ুনঃ লতার শেষকৃত্যে তাঁর মরদেহে কি থুতু ছিটিয়েছেন শাহরুখ? BJP নেতার টুইটে তোলপাড় সোশ্যাল মিডিয়া

আর এবার রাজ্যসভা তেও এই ভারতরত্ন গায়িকার প্রতি শ্রদ্ধা অর্পণ করলেন দেশের রাজনৈতিক ব্যক্তিত্বরা। আজ লতা মঙ্গেশকরকে শ্রদ্ধা জানাতে এক ঘন্টার জন্য রাজ্যসভা মুলতুবি করে দেওয়া হয়। শুধু সংগীতজগতের সঙ্গেই নয় লতার বিচরণ ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে। খেলাধুলাতে যেমন তার ভালোবাসা ছিল তেমনি ১৯৯৯ সাল থেকে ২০০৫ সাল অবধি রাজ্যসভায় মনোনীত সদস্য ছিলেন লতা।

রাজ্যসভা শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন মনোনীত সাংসদ লতা মঙ্গেশকরকে
রাজ্যসভা শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন মনোনীত সাংসদ লতা মঙ্গেশকরকে

তাঁকে শ্রদ্ধা অর্পণ করতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু বলেন, “সঙ্গীত জগতের একটা যুগের অবসান হল। লতাজী আমাদের দেশকে এক সুতোয় বেঁধেছিলেন। তিনি যেমন দেশকে সম্মিলিতভাবেও প্রতিনিধিত্ব করেছেন, তেমনই আবার এককভাবে সকলকে তুলে ধরেছেন। একাধিক ভাষায় তাঁর হাজারের বেশি গানের মাধ্যমে তিনি প্রতিটি মুহূর্ত, চিন্তাভাবনা ও আমাদের দেশের যাত্রাপথকে সাত দশক ধরে তুলে ধরেছিলেন। লতাজীর প্রয়াণে দেশ শুধু একজন অসামান্য প্লেবাক গায়িকাকেই হারাল না, একইসঙ্গে সহানুভূতিশীল মানুষ এবং সঙ্গীত ও চলচ্চিত্র জগতের এক দিকপালকেও হারাল।”

রাজ্যসভা শেষ শ্রদ্ধা জানালো প্রাক্তন মনোনীত সাংসদ লতা মঙ্গেশকরকে

তিনি আরও বলেন, “লতাজী ৩৬টি ভারতীয় ভাষা ও কয়েকটি বিদেশী ভাষাতেও গান গেয়েছিলেন। ওনার এই বিশেষ গুণ ও গানের সঙ্গে নিজেকে একাত্ব করে ফেলার ক্ষমতাই এত গুলি মাস্টারপিস তৈরি করতে সাহায্য করেছে, যা গোটা বিশ্বের মানুষকে মুগ্ধ করেছে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন